সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্সেলোনাকে বিদায় জানিয়ে প্যারিস সাঁ জাঁয় যোগ দিয়ে দুনিয়াকে তাক লাগিয়েছিলেন নেইমার জুনিয়র। সাধারণত নেইমারের মাঠের পারফরম্যান্স নিয়েই আলোচনায় মাতেন তাঁর ভক্তরা। তবে এবার মাঠের বাইরের এক ঘটনায় শিরোনামে উঠে এলেন ব্রাজিলের পোস্টার বয়।
২০১৩ সাল থেকে মডেল-অভিনেত্রী ব্রুনা মার্কিজিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। পরের বছরই তাঁদের বিচ্ছেদের খবর পাওয়া যায়। যদিও পরে সে সম্পর্ক সাময়িক জোড়া লেগেছিল। চলতি বছর জুনে অবশ্য তাঁদের পুরোপুরি ব্রেক-আপ হয়ে যায়। সম্প্রতি সেই জুটিকে ফের একসঙ্গে দেখা গেল এক বিয়ের অনুষ্ঠানে। আর শুধু দেখাই গেল নয়, একে অপরকে রীতিমতো চুমুও খেলেন তাঁরা। তবে কি ফের জোড়া লাগছে তাঁদের সম্পর্ক? এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নেইমার অনুগামীদের কৌতূহল বেড়েছে।
[মরণবাঁচন ম্যাচে মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে আর্জেন্টিনা]

দেশের জার্সি গায়ে খেলার জন্য ব্রাজিলে ছিলেন নেইমার। সেই সময়ই এক অভিনেত্রীর বিয়ের আসরে ব্রুনার সঙ্গে দেখা হয় ২৪ বছরের ব্রাজিলীয় স্ট্রাইকারের। কালো হ্যাট আর সাদা পোশাকে প্রাক্তন প্রেমিকার দিকে এগিয়ে যেতে দেখা যায় নেইমারকে। আর তারপরই একে অপরকে চুম্বন। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতরা সে দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করেননি। এ চুম্বন শুধুই সৌহার্দ ছিল নাকি ফের পরস্পরের কাছে আসার ইঙ্গিত, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এককালে নেইমার-ব্রুনার মুচমুচে প্রেমকাহিনিতে মজে থাকতেন ফ্যানরা। বিয়ের আসরের এমন ঘটনায় সে সুযোগ আবার এসেছে। আর তাই মাঠের বাইরের নেইমারকে নিয়ে শুরু চর্চা।
[অজি পেস ঝড়ে মুখ থুবড়ে পড়লেন বিরাটরা]
সর্বশেষ খবর
-
নাইট ক্লাবে মারামারির জের, ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ‘অধিনায়ক’ স্টোকস, দায়িত্বে কে?
-
আফগানিস্তানের বিরুদ্ধে না খেলেও র্যাঙ্কিং শীর্ষে বুমরাহ, সেঞ্চুরির ‘পুরস্কার’ পেলেন গিলও
-
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপে ভুল! বাতিল নাকি সংশোধনের পর মিলবে ৩ হাজার টাকা?
-
দফায় দফায় বাড়ছে তেল-গ্যাসের দাম! ‘শক্তি উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে ভারত’, বললেন মোদি
-
আসছে গডজিলা এল নিনো! খরায় ফুটিফাটা হবে খেত, আসছে প্রবল খাদ্য সংকট?