সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩১ বছর বয়সেই পেশাদার টেনিসকে বিদায় জানালেন সোমদেব দেববর্মন৷ কাঁধ ও পায়ের পেশিতে চোটের কারণে দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন তিনি৷ শেষমেশ বছরের শুরুতেই কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলেন৷ পয়লা জানুয়ারিতেই টেনিসকে পাকাপাকিভাবে বিদায় জানালেন ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান এই টেনিস তারকা৷
Starting 2017 on a new note, retiring from pro tennis. Thanks to everyone for the love and support over the years. #newyearnewbeginnings
Advertisement— Somdev Devvarman (@SomdevD) January 1, 2017
ভারতের ডেভিস কাপের নিয়মিত সদস্য ছিলেন সোমদেব৷ মোট ১৪টি রাবারে খেলেছেন৷ ২০১০ সালে ভারত যখন ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপে পৌঁছায়, তাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ত্রিপুরার খেলোয়াড়ের৷ ২০১১ সালে তিনি অর্জুন পুরস্কার পান৷
তবে ২০১২ সাল থেকে চোট-আঘাতে জর্জরিত সোমদেব৷ বেশ কয়েকবার আঘাত সারিয়ে ফিরে এসেছেন তিনি৷ তবে ফের আঘাতের সমস্যায় পড়তে হয়েছে তাঁকে৷ ৪৩ বছর বয়সে যেখানে এখনও পেশাদার টেনিসের সঙ্গে যুক্ত লিয়েন্ডার পেজ৷ সেখানে সোমদেবের এত তাড়াতাড়ি অবসর ঘোষণায় বিস্মিত ক্রীড়ামহল৷ শোনা গিয়েছে, এবারে কোচিং-এ মনোনিবেশ করতে চান সোমদেব৷
সর্বশেষ খবর
-
‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
কলকাতা বন্দরে দেশবিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের! গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার
-
পুরনো ফোন বিক্রি করলে তথ্য বেহাত হবে না তো? এই সহজ পদ্ধতিতে থাকুন নিরাপদ
-
পরিবহণ বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা