Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Mohun Bagan

অপেক্ষার অবসান, মোহনবাগানে বসল অমর একাদশের মূর্তি

সবুজ-মেরুনে ঐতিহাসিক মুহূর্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ২০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ২০:৪৯

options
link
অপেক্ষার অবসান, মোহনবাগানে বসল অমর একাদশের মূর্তি zoom
মোহনবাগানে বসল অমর একাদশের মূর্তি। ছবি: টুইটার
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে বসল ‘অমর একাদশ’-এর (Immortal XI) ৬ ফুটের মূর্তি। ক্লাব লনে ১৯১১-র আইএফএ শিল্ড জয়ী দলের ব্যবহৃত বেঞ্চ রয়েছে। সেই বেঞ্চ ব্যবহার করেই কিংবদন্তি ১১ ফুটবলারের ৬ ফুটের মূর্তি স্থাপন করা হল। ভারতের (Team India) প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অমর একাদশের মূর্তির উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এমনকি এই অনুষ্ঠানে ‘অমর একাদশ’-এর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নরেন্দ্রপুর স্টেশনের কাছে প্রিয়াঙ্কন স্টুডিওতে চলছিল মূর্তি তৈরির কাজ। শিল্পী প্রিয়ব্রত হালদার অমর একাদশের মূর্তি তৈরি করছেন। গভঃ আর্ট কলেজ থেকে বছর কুড়ি আগে পাশ করেছিলেন এই শিল্পী।

Advertisement

[আরও পড়ুন: কোন কারণে বাকিদের থেকে পিছিয়ে বিরাট-ফ্যাফের আরসিবি? বড় মন্তব্য ডিভিলিয়ার্সের]

Immortal XI of Mohun Bagan
অমর একাদশের মূর্তি উন্মোচনে চাঁদের হাট। নিজস্ব চিত্র

ভারতের প্রথম ক্লাব হিসেবে ১৯১১ সালে এই ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল ইতিহাস মোহনবাগান। সেই ১১ জন নায়কদের এবার মূর্তি বসল ক্লাব প্রাঙ্গনে।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরূপ বিশ্বাস ছাড়া সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন। এছাড়াও অনুষ্ঠানে সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী, গৌতম সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন। এছাড়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রা মিত্র এবং সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: ২০২৪ সালের আইপিএলে হার্দিকের বিকল্প অধিনায়ক কেন শুভমান? মুখ খুললেন নেহরা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.