সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বজয়ের পরে বিতর্কে জড়িয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস (Luis Rubiales)। বিশ্বজয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোর (Jenni Hermoso) ঠোঁটে চুম্বন করেন। তা নিয়ে শুরু হয় জোর চর্চা। তীব্র সমালোচিত হন রুবিয়ালেস। প্রথমটায় এই সমালোচনা, নিন্দাকে খুব একটা গুরুত্ব দেননি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। সেই রুবিয়ালেসই চুমু কাণ্ডে ক্ষমা চেয়ে নিলেন।
‘রেডিও মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে রুবিয়ালেস বলেছিলেন, ”জেনিকে চুমু? মূর্খ লোকের তো অভাব নেই। ওদের কথা শোনার মতো সময় আমার নেই।”
[আরও পড়ুন: দুই মেগা ইভেন্টের আগে রোহিতকে কোন পরামর্শ দিলেন সৌরভ?]
যাঁকে চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক সেই ডেনি হারমোসোও প্রথমটায় বলেছিলেন, তিনি ভাল ভাবে নেননি ব্যাপারটা। পরে অবশ্য বলেছিলেন রুবিয়ালেস তাঁদের স্নেহ করেন। এই চুম্বন আসলে স্নেহের প্রতিফলন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধেয়ে আসা সমালোচনার প্রক্ষিতে রুবিয়ালেস ক্ষমা চাইতে বাধ্য হলেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওয় রুবিয়ালেস বলেছেন, ”আমি ভুল করেছিলাম। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। সভাপতির মতো দায়িত্বে যখন আমি বহাল, তখন আমাকে আরও সতর্ক হতে হবে। আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।”
[আরও পড়ুন: কুলদীপ ইন, চাহাল আউট! ভাল ফর্মে থেকেও এশিয়া কাপ থেকে কেন বাদ ভারতীয় স্পিনার?]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!