Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

শ্রীলঙ্কাকে হেলায় হারাবে কোহলির ভারত, বিশ্বাস গাভাসকরের

সিরিজের প্রথম ম্যাচের আগে কেন আবেগতাড়িত অধিনায়ক কোহলি? দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১৫:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১৫:২৯

options
link
শ্রীলঙ্কাকে হেলায় হারাবে কোহলির ভারত, বিশ্বাস গাভাসকরের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝকঝকে আকাশ। কখনও মেঘ এসে মাঠের উপর ভিড় করছে ঠিকই, কিন্তু তা সরে যেতেই ফের ঝকঝকে সব কিছু। প্রকৃতির প্রতিচ্ছবিই যেন পাওয়া গেল ভারতীয় টিমের অন্দরমহলেও। পুরোপুরি ফিলগুড পরিবেশ। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে ভারতীয় শিবিরের অনুশীলনে দেখে মনে হতে বাধ্য, চাপের কোনও জায়গাই নেই সেখানে। এর মধ্যেই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজ জিতবে না সেটা মোটামুটি নিশ্চিত। তবে টেস্টের মতো হোয়াইট ওয়াশ হবে, এমনটাও অবশ্য মানছেন না অনেকে। সুনীল গাভাসকর যেমন বলে দিলেন, লঙ্কায় ভারতই জিতবে। সিরিজ শেষ হবে ৪-১-এ।

[স্ত্রীর ছবি পোস্ট করে ফের মৌলবিদের রোষের মুখে শামি]

আগের দিন রোহিত শর্মা বলছিলেন, টেস্টের দলের সঙ্গে শ্রীলঙ্কার ওয়ানডে দলের তুলনা না করাই ভাল। ছোট ফরম্যাটে তাঁরা সবসময় ভয়ংকর। গাভাসকর অবশ্য সেরকম কিছুই বললেন না। তবে তাঁর মতে, পাঁচ ম্যাচের সিরিজে অন্তত একটি ম্যাচ শ্রীলঙ্কা জিতবে। কেন একটা ম্যাচ শ্রীলঙ্কার পক্ষে রাখলেন? সানির উত্তর, “ওদের ব্যাটিং লাইন আপটা খারাপ নয়। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন লড়াই দিতে পারে। কিন্তু বোলিংয়ের হাল কিন্তু বেশ খারাপ। হতে পারে থিসারা, মালিঙ্গার মতো অভিজ্ঞরা আছে, কিন্তু সেটাই সব নয়। ভারতের ব্যাটিং লাইন আপ যা শক্তিশালী, তাতে রান তাড়া করতে নামলে ওদের আটকে রাখা কঠিন হবে শ্রীলঙ্কান বোলিং লাইন আপের কাছে।”এদিকে, চোট সমস্যা কাটিয়ে ভারতীয় দলে ঢুকে পড়েছেন মণীশ পাণ্ডে। সব ঠিক থাকলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তিনি নেমেও পড়তে পারেন ভারতের জার্সি গায়ে। এই ব্যাপারটাকে তিনি কীভাবে দেখছেন? গাভাসকরের জবাব, “মণীশ দুর্দান্ত ফিল্ডার। সঙ্গে দুর্দান্ত ব্যাটসম্যানও। ওর দুর্ভাগ্য আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিল। কিন্তু ও এখন পুরোপুরি ফিট। যোগ্য হিসাবেই টিমে ঢুকেছে। ভারতের ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হয়ে গেল এখন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিশ্বমঞ্চে ৩৭ টি পদক জেতায় খর্বকায় অ্যাথলিটদের শুভেচ্ছা শেহবাগের]

এদিকে, শনিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে কিছুটা হলেও আবেগতাড়িত ভারত অধিনায়ক বিরাট কোহলি। নয় বছর আগে শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন বিরাট। করেছিলেন ১২ রান। সেদিনের কথা মনে করেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিরাট বলেন, ‘হ্যাঁ এটা খুবই স্পেশাল। গতকালই এখানে এসেছি। অনেক কথাই মনে পড়ছে। আর বসেছিলাম সেই চেয়ারটাতেই যেখানে ন’বছর আগেও বসেছিলাম। ভারতের হয়ে সেবার প্রথম আমার মাঠে নামা। নয় বছর পর একই দিন, একই স্টেডিয়াম, খুবই ভাল লাগছে।’ এরপর কে এল রাহুলেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি জানিয়ে দেন, ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই পরিকল্পনামাফিক তাঁরা এগোবেন।

দেখুন ভিডিও:

অন্যদিকে,  ২০১৯ বিশ্বকাপ সরাসরি যোগ্যতা অর্জনের অঙ্কও কিন্তু শুরু হয়ে গেল। আইসিসি-র ওয়েবসাইটে জানানো হয়েছে, র‌্যাঙ্কিংয়ের প্রথম সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সেদিক থেকে দেখলে, আপাতত ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কাকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে অন্তত দু’টি ম্যাচে জিততেই হবে। তাদের লড়াই মূলত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। অঙ্ক একটাই, ওয়েস্ট ইন্ডিজকে সামনের সব ম্যাচ জিততে হবে। এবার তাঁরা যদি কোনও কারণে একটি ম্যাচ হারে, তাহলে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হলেও লাভ হবে না।

[বিশ্বমঞ্চে হাফডজন পদক জিতেও দেশে হেনস্তার শিকার খর্বকায় অ্যাথলিট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.