সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বল বিকৃতিতে কলঙ্কিত ক্রিকেটের বাইশ গজ। এবার শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাণ্ডিমালের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠল। রবিবার আইসিসির তরফে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল বিকৃতি করেছেন দীনেশ।
এদিন টুইট করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানায়, “আইসিসির কোড অফ কনডাক্টের ২.২.৯ লেভেল লঙ্ঘন করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাণ্ডিমাল।” এই একই চার্জে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দোষী ঘোষিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট। যে জল অনেকদূর গড়ায়। নির্বাসিত করা হয় অজি নেতা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকেও।
[বিশ্বকাপে ম্যাচ চলাকালীন লোডশেডিং নয়, কড়া নির্দেশ রাজ্যের]
ঘটনা শনিবারের। সেন্ট লুসিয়ায় শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠের পরিবেশ। দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গুল্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ জানান। আর তাই সেদিন মাঠে নামার আগে সেই বল বদলের সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে পেনাল্টি হিসেবে অতিরিক্ত পাঁচ রান দিয়ে দেওয়া হয় ক্যারিবিয়ানদের। এমন পরিস্থিতিতে মাঠে নামতেই রাজি হননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ক্ষুব্ধ অধিনায়ক চাণ্ডিমাল জানিয়ে দেন, তাঁরা খেলতে রাজি নয়। এমনকী ড্রেসিংরুমে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি। তাঁর সঙ্গ দেন দলের কোচরাও। পেনাল্টি রান দেওয়া নিয়েও আপত্তি জানান তাঁরা। ফলে খেলা শুরু হতে প্রায় দু’ঘণ্টা দেরি হয়। যেখানে সকাল সাড়ে ন’টায় খেলা শুরু হওয়ার কথা, সেখানে তা শুরু হয় সাড়ে এগারোটায়। আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী বল বদলেই খেলা হয়।
BREAKING: Sri Lanka captain Dinesh Chandimal has been charged for breaching Level 2.2.9 of the ICC Code of Conduct.
More to come… #WIvSL pic.twitter.com/EGU278hZug
— ICC (@ICC) June 17, 2018
এমন জটিল পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা বোর্ডও। তাদের তরফে বলা হয়, ক্রিকেটাররা কোনও ভুল করেননি। তবে ক্রিকেটের স্পিরিট বজায় রাখার জন্য ক্রিকেটারদের মাঠে নামতে অনুরোধ করা হয়েছে। কোনও ক্রিকেটারের যাতে শাস্তি না হয় সেটা দেখারই চেষ্টা করা হবে। কিন্তু শেষমেশ আইসিসির রোষের মুখ থেকে রক্ষা করা গেল না চাণ্ডিমালকে। এবার দেখার কী শাস্তি হয় তাঁর।
[ফাদার্স ডে-তে বাবাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ ভিডিও পোস্ট করলেন সুনীল]
সর্বশেষ খবর
-
জাপানের বিরুদ্ধেও জায়গা হবে না প্রথম একাদশে! ‘টিমম্যান’ নেইমারই আসল শক্তি ব্রাজিলের
-
‘নারী সুরক্ষা আইনের অপব্যবহার…’, পুণে হত্যাকাণ্ডে মহিলাদের উদ্দেশে বার্তা গায়ক অমলের
-
বিদেশযাত্রার অনুমতি মামলায় দ্রুত শুনানি নয়, হাই কোর্টে ফের ধাক্কা অভিষেকের
-
কিংবদন্তি নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা, কার্টুনিস্টের নামে নয়া ‘বোলতা’ প্রজাতির নামকরণ
-
চুড়োয় উঠে এবার হু হু পড়ছে সোনার দাম! ‘ভয়ে’ পুরনো গয়না বেচছে আমজনতা