সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মকর্তাদের নির্দেশ বুঝতে না পেরে অল্পের জন্য রিও-তে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে অংশ নিতে পারেননি। নাম ডাকলেও ভাষা বুঝতে না পারায় এক মিনিট দেরি হয়ে যায়। আর তাতেই অংশ নেওয়া থেকে বাদ পড়েছিলেন সুন্দর সিং গুজার। কিন্তু এবার বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে সুদে-আসলে পুষিয়ে নিলেন নিজের পদক জয়ের প্রত্যাশা।
[মুখে পোড়া দাগ, নববধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর শ্বশুরবাড়িতে]
শনিবার লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের উদ্বোধনের রাতেই ভারতের ঝুলিতে সোনা এনে দিলেন সুন্দর। জ্যাভলিন ছুঁড়লেন ৬০.৩৬ মিটার দূরে। যা তাঁর প্রথম স্থানে থাকার জন্য যথেষ্ট ছিল। রিও-র আগে জাতীয় মিটে দুর্দান্ত ফল করেছিলেন সুন্দর। গড়েছিলেন জাতীয় রেকর্ডও। কিন্তু অলিম্পিকে পদক জেতার দাবিদার হলেও অল্পের জন্য সুযোগ হারিয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত পেলেন এই জয়। এদিকে, পুরুষদের শটপাটে অল্পের জন্য পদক জিততে পারলেন না বীরেন্দর ধানওয়ার। ১৩.৬২ মিটার ছুড়ে পেলেন চতুর্থ স্থান।
At the end of the first day @BritAthletics lead the medals table with one of every colour #Bling #London2017 pic.twitter.com/gEwdWglUww
— World Para Athletics (@ParaAthletics) 15 July 2017
সোনা জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত সুন্দর জানান, ‘রিও প্যারালিম্পিকের পর আমি হতাশ হয়ে পড়েছিলাম। কারণ ওই প্রতিযোগিতার জন্য আমি দারুণ প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু, তা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারিনি। একেবারে ভেঙে পড়েছিলাম। কিন্তু, এই প্রতিযোগিতায় ফেরত আসতে পেরে আমার খুব ভাল লাগছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও আমি খুব খেটেছি, তবে রিও’র মতো একেবারেই নয়।’
[বিরাটদের বোলিং কোচ নন জাহির, নয়া চুক্তির কথা জানালেন সৌরভ]
সর্বশেষ খবর
-
৪০ ডিগ্রি গরমে মদে কড়াকড়ি ফ্রান্সে, চরম তাপপ্রবাহে সুরার নেশা কেন হতে পারে প্রাণঘাতী?
-
তেহরানে বাবা খামেনেইর অন্ত্যেষ্টিতে থাকবেন না ছেলে খামেনেই, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?
-
তদন্ত কতদূর? তারাতলা বিপর্যয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মানবাধিকার কমিশনের
-
হুগলির ঘাসফুল শিবিরে বড় ভাঙন, কংগ্রেসে যোগ ২ নেতার, কোন্নগর পুরসভাও এবার ‘হাতে’র হাতে?
-
স্রেফ নিটের নম্বর নয়, চিকিৎসা প্রবেশিকায় চাই দ্বাদশের ফলাফলও! নিয়ম বদলের পথে কেন্দ্র?