Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

সুপার কাপের ফাইনালে আজ লড়াই আধুনিকতা ও ঐতিহ্যের

দেখার শুধু জয় হয় কার...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ১৭:৩৩

options
link
সুপার কাপের ফাইনালে আজ লড়াই আধুনিকতা ও ঐতিহ্যের zoom

সোম রায়, ভুবনেশ্বর: মাঝে ব্যবধান ১৯ বছরের। সেবার টুর্নামেন্টের ফরম্যাটের কারণে প্রথম পর্বে নয় পয়েন্টের বেশি লিড নিয়েও জাতীয় লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি ইস্টবেঙ্গল। আর এবার আট পয়েন্টে এগিয়ে থেকে লিগ শেষ করার পরও শুধু ফরম্যাটের কারণে আইএসএল জেতেনি বেঙ্গালুরু এফসি।

[প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাত ধরে শহরে কেকেআর-এর ‘জায়ান্ট’ হেলমেট]

দুই দলই আজ নামবে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে। একদিকে ইস্টবেঙ্গলের সামনে ১৫ বছর আই লিগ জিততে না পারার হতাশা। ২০১২-র পর কোনও সর্বভারতীয় ট্রফি না জেতার আক্ষেপ মেটানোর সুযোগ। অন্যদিকে বেঙ্গালুরুর কাছে সদ্য হওয়া দগদগে ক্ষতে প্রলেপ দেওয়ার চাহিদা। ফলে প্রথম সুপার কাপ জিততে যতটা অপেক্ষায় ইস্টবেঙ্গল। তার থেকে কোনও অংশে কম ব্যাকুল নয় বেঙ্গালুরুও। মরশুমের শেষ ম্যাচের আগে চোট সমস্যা বেঙ্গালুরুতেও। সমস্যা মূলত রক্ষণে। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারেননি রাহুল ভেকে। এখনও পুরো ফিট নন। গরমে আগেরদিন অসুস্থ হয়ে পড়েন বিদেশি স্টপার হুয়ানান। তাঁর ফিটনেসও এখনও আসেনি পুরোপুরি। তবে দু’জনকে নিয়েই ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবেন কোচ অ্যালবার্ট রোকা। এছাড়া আগেরদিন লাল কার্ড দেখায় নেই নিশুকুমারও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[‘শাপমুক্ত’ কেকেআর, দুরন্ত নাইটদের কাছে আত্মসমর্পণ রাজস্থানের]

তবে এই নিয়ে অতিরিক্ত ভাবতে নারাজ টিম বেঙ্গালুরু। আইএসএল না পাওয়ার আক্ষেপ এখানে মেটাতে বদ্ধপরিকর তারা। মিকু বলছিলেন, “ইতিমধ্যে একটা ফাইনাল হেরেছি আমরা। আর না। এখন আমাদের সময়টা ভাল চলছে। সুপার কাপ জিততেই হবে।” এই জায়গাতেই কড়া নজর রোকার। নোটবুকে বড় করে মার্ক করা আছে আত্মতুষ্টির কথা। “ওরা দেশের অন্যতম ঐতিহ্যশালী দল। তিনটে ম্যাচ জিতেছে। কাজেই হালকা নেওয়ার কোনও অবকাশই নেই। কাটসুমি, আমনার মতো ফুটবলার আছে। আমাদের সতর্ক থাকতে হবে। সবথেকে বড় কথা আত্মতুষ্টি যাতে কোনওভাবেই না আসে, সেদিকে নজর দিতে হবে।” বলছিলেন সুনীলদের কোচ। ধারাবাহিকতা হোক বা বাজেট। বেঙ্গালুরুই এই মুহূর্তে ভারতের এক নম্বরে। দেখার শুধু প্রথম সুপার কাপে জয় হয় কার? আধুনিকতা না ঐতিহ্য?

[শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা বেটিং চক্র, গোয়েন্দাদের জালে ৩ ‘বুকি’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.