Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬

জীবনের নয়া ইনিংসে যুবরাজ, সেলিব্রেশনে কোহলিরা

কুকদের বিপর্যস্ত করে খোশমেজাজে ছিলেন কোহলিরা৷ তার ছাপ পড়ল বিয়েবাড়িতেও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ০৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ০৯:৩২

options
link
জীবনের নয়া ইনিংসে যুবরাজ, সেলিব্রেশনে কোহলিরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন হাতে থাকতেই কুকবাহিনীকে দুরুমুশ করেছেন কোহলিরা৷ সে আনন্দ তো ছিলই৷ আর তার সেলিব্রেশনের মঞ্চ যেন হয়ে উঠল যুবরাজ সিংয়ের সংগীত ও মেহেন্দি অনুষ্ঠান৷

একদিকে তারকা ক্রিকেটার৷ অন্যদিকে অভিনেত্রী৷ হাই প্রোফাইল বিয়েকে ঘিরে চর্চায় সরগরম ছিল সোশ্যাল মিডিয়া৷ বলা হচ্ছিল এ নাকি, যুবরাজ হেজেল প্রিমিয়ার লিগ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Such a Beautiful Jodi! ❤😍

A photo posted by Yuvraj Singh (@yuvrajsinghfc) on

কদিন আগে নিজে গিয়ে প্রধানমন্ত্রীকেও নেমন্তন্ন করে এসেছেন যুবরাজ৷ নিমন্ত্রণপত্রেও বেশ চমক রেখেছিলেন যুবি৷ ফলে বিয়েবাড়ির অন্দরমহলে কী হচ্ছে তা নিয়ে কৌতূহল ছিলই৷

Good morning Yuviholics! 😍❤

A photo posted by Yuvraj Singh (@yuvrajsinghfc) on

তা ফ্যানদের নিরাশ করেননি৷ নিজেই মেহেন্দি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷

I am her’s. . . He is Mine! ❤😍 . God bless the Beautiful couple! ❤

A photo posted by Yuvraj Singh (@yuvrajsinghfc) on

আর তাতেই দেখা গেল ব্যাট হাতে যেমন, বিয়ের সাজেও তেমনই রাজকীয় তিনি৷ ততটাই অভিজাত হেজেলও৷ এদিকে কুকদের বিপর্যস্ত করে খোশমেজাজে ছিলেন কোহলিরা৷ তার ছাপ পড়ল বিয়েবাড়িতেও৷ টিম ইন্ডিয়া যোগ দিল সংগীত-মেহেন্দি অনুষ্ঠানে৷ সকলকেই দেখা গেল ফুরফুরে মেজাজে৷

Team India joined Yuvi paaji’s Wedding Party! 😍❤

A photo posted by Yuvraj Singh (@yuvrajsinghfc) on

আজ, ৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ে জীবনের নয়া ইনিংসে পাকাপাকি থিতু হচ্ছেন যুবরাজ৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.