সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আসর বসছে পাকিস্তানে। করাচি, রাওয়ালপিণ্ডি এবং লাহোর– ভেন্যু হিসেবে এই তিনটি শহরের নাম আইসিসি-কে পাঠিয়েছে পাকিস্তান (Pakistan)।
সূত্রের খবর, লাহোরে ফেলা হবে ভারতের খেলা। গদ্দাফি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (Team India)সব ম্যাচগুলো হবে বলেই খবর।
লাহোরে সব ম্যাচগুলো হলে ভারতীয় দলকে বিশেষ ঘুরতে হবে না পাক মুলুকে। তাছাড়া ভারত থেকেও দর্শকরা আসতে পারেন লাহোরে। ওয়াঘা সীমান্ত থেকে গদ্দাফি স্টেডিয়াম মাত্র ২৯ কিমি। ফলে ভারতীয় দর্শকদেরও বিশেষ সমস্যা হবে না।
[আরও পড়ুন: আইপিএলের মাঝপথেই দেশে ফিরলেন তারকা ব্যাটার, বিপাকে কেকেআর]
ইদানীং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি টুর্নামেন্টেই কেবল সাক্ষাৎ হয় দুই প্রতিবেশী দেশের। যদিও বিশেষজ্ঞদের পরামর্শ দুই প্রতিবেশি দেশের সম্পর্ক ভালো করতে পারে একমাত্র ক্রিকেট। অবিলম্বে চালু করা উচিত দ্বিপাক্ষিক ক্রিকেট।
প্রথমে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসরণ করা হবে।
এশিয়া কাপেও হাইব্রিড মডেল অবলম্বন করা হয়েছিল। বলা হচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারত না গেলে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, লাহোরেই খেলবে ভারতীয় দল। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান।
[আরও পড়ুন: এক নিঃশ্বাসে ২৬ ক্রিকেটারের নাম! বিরাটের স্মৃতিশক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া]
সর্বশেষ খবর
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার