সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০১১ ক্রিকেট বিশ্বকাপ, অথবা কোনও গুরুত্বপূর্ণ সিরিজের কোনও একটি ম্যাচে জয় পেয়েছে দল। ম্যাচ শেষের পরই দেখা যায় মহেন্দ্র সিং ধোনি দৌড়ে গিয়ে একটি স্ট্যাম্প তুলে নিচ্ছেন। কিন্তু কেন? বরাবরই ক্রিকেট ভক্তদের মনে ওঠে এই প্রশ্ন । সাধারণত উচ্ছ্বাস প্রকাশ না করলেও একটি স্ট্যাম্প সংগ্রহ করতে কখনই ভুল করেন না মাহি। কিন্তু কেন এই কাজটি করেন তিনি?
[কোরিয়া ওপেন সুপার সিরিজেও অপ্রতিরোধ্য সিন্ধু, হারালেন ওকুহারাকে]
সাধারণত ম্যাচ জিতলে কোনওরকম উচ্ছ্বাস প্রকাশ করেন না মহেন্দ্র সিং ধোনি। এমনকী সেলিব্রেশনের সময়েও থাকেন সবার পিছনে। থাকলেও শুধু মাত্র মুখে থাকে একটি লম্বা হাসি। কিন্তু ম্যাচ শেষের পরই দৌড়ে গিয়ে একটি উইকেট তুলে নেন। ধোনির এই কাজের পিছনে অনেকেই নানা ধরনের যুক্তি সাজিয়ে এসেছেন। কিন্তু কেউই ঠিক কারণটি খুঁজে বের করতে পারেননি। কেউ বলেন, জ্যোতিষশাস্ত্র মেনেই এই কাজটি করেন তিনি। কেউ আবার মজা করে বলেন, ধোনি প্রত্যেক ম্যাচ জয়ের পর একটি স্ট্যাম্প নিজের সংগ্রহে রাখেন কারণ পরে সেগুলি নিজের এক বন্ধুকে দিয়ে দেবেন। তাঁর সেই বন্ধু বাড়ির বাইরে বেড়া দেবে সেগুলির সাহায্যে। কিন্তু এগুলি সবই চলতি কথা। এর পিছনে অবশ্যই অন্য একটি কারণ রয়েছে। আর সেটা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক স্বয়ং।
[যুবরাজ ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, এমনটাই মত প্রাক্তন জাতীয় নির্বাচকের]
সম্প্রতি বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানান আসলে স্মারক হিসেবেই একটি করে উইকেট নিজের সংগ্রহে রাখেন তিনি। বলেন, ‘অবসরের পর এটাই আমার পরিকল্পনা। আসলে আমি অনেক গুলি উইকেট নিজের সংগ্রহে রেখেছি। কিন্তু ভুলে গিয়েছি কোনটা কোন ম্যাচের। অবসর গ্রহণের পর আমার সব ম্যাচের ভিডিওগুলি এক এক করে দেখব এবং উইকেটে লেখা স্পনসরের নাম খুঁটিয়ে দেখে বোঝার চেষ্টা করব কোনটা কোন ম্যাচের স্ট্যাম্প ছিল। অবসরের পর এভাবেই সময় কাটাব বলে ভেবে রেখেছি।’
[বিরাট নন, চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে ভারতের ‘নেতা’ ধোনিই!]
সর্বশেষ খবর
-
বিনা টিকিটে সফর, ট্রেনের সিঁড়িতে বসে যাত্রা করলেই বিপত্তি! জরিমানা বাড়াল ভারতীয় রেল
-
৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি! ২১ জুলাই শহিদদের ন্যায়বিচার চেয়ে শুভেন্দুকে চিঠি কাকলির
-
ইনস্টাগ্রামে শিশু যৌননিগ্রহের বিজ্ঞাপন, টেলিগ্রামে বিক্রি! মেটাকে নোটিস কেন্দ্রের
-
তৃণমূল ভবনের ‘দখল’ নিল ঋতব্রত শিবির, আরও কোণঠাসা মমতার ‘কালীঘাট তৃণমূল’!
-
মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার সাইবার প্রতারকদের ডেরায় পুলিশ! ভুয়ো কল সেন্টার থেকে জালে ৩