সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গাপারের ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানলেন স্বপনসাধন বসু। শারীরিক অসুস্থার কারণে মোহবাগান ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন টুটু বোস। মঙ্গলবার বাগান সচিব অঞ্জন মিত্রকে ই-মেল মারফত পদত্যাগ পত্র পাঠালেন তিনি।
[অনুষ্কাকে ‘লেডি লাক’ বলে মানেন? কী বললেন বিরাট?]
মোহনবাগান তাঁর কাছে সন্তান তুল্য। ভাল-মন্দ প্রতিটি মুহূর্তে ক্লাবের পাশে ছিলেন। নানা ঝড়ঝঞ্ঝা থেকে সবুজ-মেরুন তাঁবুকে সামলেছেন বাবার মতোই। একসময়ে ট্রফিহীন থাকার সময় সমালোচনায় বিদ্ধ ক্লাবকে বটবৃক্ষের মতো আগলে রেখেছিলেন তিনিই। শরীর দিয়ে তো বটেই, আর্থিকভাবেই সর্বদা পাশে দাঁড়িয়েছেন ফুটবলারদের। স্পনসরহীন ক্লাবকে কোটি কোটি টাকা অর্থ সাহায্য করে সেরা দল গড়ে তুলতেও পিছপা হননি তিনি। বহুবার নিজের পকেট থেকে ফুটবলারদের বেতন দিয়েছেন। আর সেই কারণেই ২০১৫ সালের নির্বাচনে তাঁকেই ফের সভাপতি হিসেবে বেছে নিয়েছিলেন বাগান সমর্থকরা। কিন্তু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ তিনি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ময়দানের টুটু বাবু। চিঠিতে তিনি লেখেন, “এমন অসুস্থতা নিয়ে ক্লাবের সভাপতির চেয়ারের সঙ্গে সুবিচার করতে পারছি না। তাই মনে হয়, ইস্তফা দেওয়া উচিত। এটা অত্যন্ত কঠিন আর আবেগপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। তবে ক্লাবের যে কোনও সাহায্যে সবসময় সঙ্গে থাকব।”

[আইএসএল-এ আত্মপ্রকাশ করল নতুন দু’টি দল]
সর্বশেষ খবর
-
ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার! ভাইরাল ভিডিও
-
আরও আইনি প্যাঁচে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ! বিপুল সম্পত্তি কীভাবে? খোঁজ নিচ্ছে ইডি
-
দীপিকাকে দশ গোল দিয়ে ‘কল্কি ২’তে জায়গা পাকা করলেন ‘আলফা’ আলিয়া! বড় ইঙ্গিত প্রভাসের
-
অনুপ্রবেশ নিয়ে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বঙ্গে আসছে জনবিন্যাস কমিটি
-
শাস্ত্রীর ভুল থেকে অভিষেকের বিশ্বরেকর্ড, শিরোনামে ভারত-ইংল্যান্ড টি-২০, জয়ের অপেক্ষা বাড়ল শ্রেয়সের