সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে বিরল সম্মান এনে দিয়েছেন তিনি৷ ওলিম্পিকের আসর থেকে প্রথম কোনও মহিলা হিসেবে এনে দিয়েছেন রূপোর পদক৷ শুধু কি তাই! যে দেশ ক্রিকেট মদে বুঁদ, সেখানে তিনি সারা দেশবাসীর নজর ঘুরিয়ে দিয়েছেন ব়্যাকেটে-শাটলে৷ আর সেই শাটল কক দিয়েই তাঁকে সম্মান জানাল উবের৷
সিন্ধুর সম্মানে উবেরের ক্যাব চিহ্ন আজ বদলে গিয়েছে শাটল ককে৷ সাধারণত কোনও লোকেশন থেকে উবের বুক করলে ক্যাবের চিহ্ন দেখায়৷ কোন রাস্তা দিয়েছে সেটি আসছে, কোথায় পৌঁছচ্ছে তা ওই ক্যাবের চিহ্ন দিয়েই বোঝা যায়৷ এদিন সিন্ধুর খাতিরে তা বদলে গিয়েছে শাটল ককে৷ কেন ওই পদক্ষেপ? উবেরের তরফে জানানো হয়েছে, ‘সিন্ধু শুধু রূপোই জেতেননি, একটা গোটা দেশকে স্বপ্ন দেখতে শিখিয়েছে৷ আর তাই আমরা এই মুহূর্তটিকে সেলিব্রেট করেছি৷’ প্রথমে দেখে অনেকেই হকচকিয়ে গিয়েছিলেন৷ উবের কি বদলে গেল? কিন্তু পরক্ষণেই সকলে বুঝতে পেরেছেন কাল যে দেশ সিন্ধু সভ্যতার নয়া অধ্যায়ের সূচনা হয়েছে৷
সিন্ধুর এই সাফল্যকে সেলিব্রেট করছে গোটা দেশ৷ পিৎজা হাটের তরফ থেকেও সিন্ধুকে সম্মান জানানো হয়েছে অভিনব কায়দায়৷ এদিন সিন্ধু নামের সমস্ত ক্রেতাকে বিনামূল্যে পিৎজা দিচ্ছে সংস্থাটি৷ সংস্থার তরফ থেকে ম্যানেজিং ডিরেক্টর উন্নত ভার্মা জানিয়েছেন, সিন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই এই ছোট্ট প্রয়াস৷ উবের বা পিৎজাহাটের মতোই গোটা দেশ যে আজ মনে মনে একটাই কথা বলছে-হ্যাটস অফ সিন্ধু৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত