সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় আর কাটছে না ইটালির ক্লাব জুভেন্টাসের (Juventus)। এবার ইউরোপা কনফারেন্স লিগেও খেলা হচ্ছে না তাদের। আর্থিক লেনদেনে ফিনান্সিয়াল ফেয়ার প্লে-এর (এফএফপি) নিয়ম ভাঙায় উয়েফার নিষেধাজ্ঞার কবলে পড়ে ইতালির শীর্ষ ক্লাবটি।
২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্লাবটির লেনদেনে এফএফপির নিয়ম ভাঙার প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। ফলে সিরি আ-তে অনেকটাই নিচে নেমে যায়। এপ্রিলে অবশ্য জুভেন্টাসের ওই শাস্তি স্থগিত করা হয়। পরের মাসে নতুন শুনানিতে জুভেন্টাসের থেকে কেটে নেওয়া হয় ১০ পয়েন্ট। আর্থিক জরিমানাও করা হয়।
[আরও পড়ুন: বিতর্ক অব্যাহত অ্যাশেজে, এবার স্মিথের রান আউট নিয়ে চর্চা তুঙ্গে, ভিডিও ভাইরাল]
জুভেন্টাস সভাপতি জিয়ানলুকা ফেরেরো বলেন, ”আমরা উয়েফার আর্থিক নিয়ন্ত্রণ সংস্থার সিদ্ধান্ত নিয়ে দুঃখ প্রকাশ করছি। এই বেদনাদায়ক সিদ্ধান্তের পরে আমরা নতুন মরশুমে খেলায় মনোযোগী হব।”
[আরও পড়ুন: নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে ‘খুন’, ভোট পরবর্তী অশান্তিতে থমথমে নাকাশিপাড়া]
সর্বশেষ খবর
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?
-
‘সন্তান প্রসব করেই চলেছ’, দিদিকে নিয়ে ‘সাইয়ারা’ আহানের রসিকতা, হাসির রোল নেটভুবনে
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়