সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিলির কাছে হারের পর ফাইনালে ওঠার স্বপ্নটা পূরণ হয়নি কলম্বিয়ার৷ তাই তৃতীয় স্থান দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন হামেজ রডরিগেজরা৷ অবশেষে এল সাফল্য৷ আমেরিকাকে ১-০ গোলে হারিয়ে ‘থার্ড বয়’ হিসেবে শতবর্ষের কোপা শেষ করল কলম্বিয়া৷
১৯৯৫-এর কোপায় এই কলম্বিয়ার বিরুদ্ধেই তৃতীয় স্থানের লড়াইয়ে নেমেছিল আমেরিকা৷ সেবারও পরাস্ত হয়েছিল আমেরিকাই৷ রবিবার ছিল বদলার লড়াই৷ কিন্তু বদলা নেওয়া হল না৷ একাধিক গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করলেন ক্লিন্সম্যানের ছেলেরা৷
২০০১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই সবচেয়ে বড় সাফল্য পেল কলম্বিয়া৷ ৩১ মিনিটে অধিনায়ক রডরিগেজের থ্রু থেকে কার্লোস বাক্কার একমাত্র গোলে জয় নিশ্চিত করে পেকারম্যানের দল৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কলম্বিয়ার এরিয়াস ও আমেরিকার ওরোসকো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন৷ যদিও ততক্ষণে ম্যাচ পকেটে পুরে ফেলেছে কলম্বিয়া৷ তৃতীয় স্থান দখলের লড়াই শেষ৷ ভারতীয় সময় সোমবার ভোরে শতবর্ষের কোপার ফাইনালে নামবে আর্জেন্টিনা ও চিলি৷ প্রতিশোধের ম্যাচে কে শেষ হাসি হাসে, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব৷
সর্বশেষ খবর
-
ভারতীয় নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম! সোনিয়ার বিরুদ্ধে ফের মামলা
-
সুরুচিতে এবার শ্যামাপ্রসাদ, অরূপের পুজো হাত বদলাতেই থিমে ‘ভারত কেশরী’
-
চিতার আগুনে মাংস রান্না! ভয়ংকর কাণ্ড উত্তরপ্রদেশে, গ্রেপ্তার ৩ যুবক
-
জব্দ করেন পাকিস্তানকে, ‘র’ প্রতিষ্ঠাতার ’৭১-এর মিশন এবার সিনেমায় দেখাবেন করণ জোহর
-
সিআইডি-র জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, ভর্তি এসএসকেএমে