Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

জাহির-সাগরিকার বাগদান পার্টিতে কী করলেন বিরাট-অনুষ্কা!

দেখে নিন জমকালো এনগেজমেন্ট পার্টির ছবি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ১১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ১১:১৭

options
link
জাহির-সাগরিকার বাগদান পার্টিতে কী করলেন বিরাট-অনুষ্কা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের বান্ধবী সাগরিকার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন জাহির খান৷ মঙ্গলবার ছিল বাগদানের জমকালো পার্টি৷ কিন্তু হবু বর-কনের থেকে ক্যামেরার নজর কাড়ল অন্য এক জুটি৷ কম্বিনেশনটা সেই খেলা ও বিনো দুনিয়ারই৷ শুধু নাম দু’টো অনেক বেশি চর্চিত৷ ঠিক ধরেছেন৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷ বলি ডিভার হাতে হাত ধরে বিরাট পৌঁছে গিয়েছিলেন এককালের ভারতীয় সতীর্থের এনগেজমেন্ট পার্টিতে৷
anushka-virat_640x480_41495599363

তাঁরা যেখানেই একসঙ্গে যান, সেখানেই চিত্রগ্রাহকরা চারপাশে ভিড় জমান৷ যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের অনুষ্ঠানেও ঘটেছিল একই ঘটনা৷ বিরুষ্কা কী পরলেন, কী খেলেন, কীভাবে বিবাহ আসরে ডান্স করলেন, এসবই ছিল আলোচনার বিষয়৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ মঙ্গলবার মুম্বইয়ে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ জানিয়ে ছিলেন প্রাক্তন ভারতীয় পেসার৷ সেখানেই ফের নজর কাড়লেন এই লাভ বার্ডস৷ বিরাটের পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট৷ আর ডিজাইনার কালো পোশাকে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী অনুষ্কা৷ একসঙ্গেই গাড়ি থেকে নামেন তাঁরা৷ তারপর হাতে হাত ধরেই লেন্সবন্দি হলেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

zaheer_640x480_61495599728

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুধবার রাতেই লন্ডনে উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার৷ ম্যাঞ্চেস্টারে ভয়াবহ জঙ্গি হানার পরই খানিকটা আতঙ্ক সঙ্গে নিয়েই যেন ইংল্যান্ড যেতে হচ্ছে বিরাটবাহিনীকে৷ তবে তার আগে মঙ্গলবার বান্ধবী ও সতীর্থদের সঙ্গে ফুরফুরে মেজাজেই ছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন৷ জাহিরের বাগদানের পার্টিতে হাজির হয়েছিলেন যুবরাজ সিং, শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মা, আরশাদ ওয়ারসি, রবিনা ট্যান্ডন-সহ খেলা ও বিনো দুনিয়ার একঝাঁক তারকা৷

sachin-tendulkar_640x480_51495599763

‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী সাগরিকার সঙ্গে আইপিএল চলাকালীনই আংটি বদল করে নিয়েছিলেন জাহির৷ টুইটারে সেই ছবি পোস্ট করে সুখবরটি ফ্যানদের নিজেই দিয়েছিলেন তিনি৷ এবার সেই উপলক্ষ্যেই পার্টির আয়োজন করেছিলেন৷ শীঘ্রই হরভজন সিং, যুবরাজ সিংয়ের সঙ্গে বিবাহিতদের তালিকায় ঢুকে পড়তে চলেছেন তিনিও৷

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

18581705_1587257881286034_6529493342858797581_n

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.