সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটারদের বেতন পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছিল বিসিসিআই। সেই ইঙ্গিতই এবার বাস্তবায়িত হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই টিম ইন্ডিয়ার গ্রেড ‘এ’ ক্রিকেটারদের বার্ষিক বেতন হবে ১২ কোটি টাকা।
ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে সম্প্রতি দিল্লিতে বৈঠক করেছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (সিওএ)। যেখানে কোহলি-ধোনি, কোচ শাস্ত্রীরও মতামত নেওয়া হয়। সেখানেই ওঠে অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ এবং ইংল্যান্ড অধিনায়ক জো রুটের বেতন প্রসঙ্গ। জানা যায়, তাঁরা দু’জনই প্রায় বছরে ১২ কোটি টাকা বেতন পান। অথচ মজার বিষয় হল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই-ই। তাহলে হিসাব মতো বিরাটেরই সর্বোচ্চ বেতন পাওয়া উচিত। তাছাড়া তিনি তার যোগ্যও। আর তারপরই ঠিক করা হয় তাঁদের বেতন বৃদ্ধি করা হবে। জানা গিয়েছে, গ্রেড ‘এ’ আওতাভুক্ত ক্রিকেটাররা পাবেন বার্ষিক ১২ কোটি টাকা। ক্যাপ্টেন কোহলিকে তার চেয়েও বেশি বেতন দেওয়া হতে পারে। গ্রেড ‘বি’ ক্রিকেটারদের জন্য বরাদ্দ ৮ কোটি টাকা। গ্রেড ‘সি’ ক্রিকেটাররা বার্ষিক বেতন পেতে পারেন চার কোটি টাকা। অতীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিটি ক্ষেত্র থেকে প্রাপ্ত রাজস্বের ২৬ শতাংশ ক্রিকেটারদের দেবে বিসিসিআই। যার মধ্যে থাকবে টেলিভিশন রেভিনিউও। পরে তা পরিবর্তিত হয়। ঠিক হয়, টেলিভিশন রেভিনিউর ৭০ শতাংশ পাবে রাজ্য সংস্থাগুলি। বাকি ৩০ শতাংশের ২৬ শতাংশ পাবেন ক্রিকেটাররা।
[OMG! ধোনির কন্যা জিবার এই প্রতিভাও রয়েছে!]
বর্তমানে ভারতীয় দলের প্রথম সারির ক্রিকেটারদের উপার্জন বার্ষিক ২ কোটি টাকা। অর্থাৎ কোহলি-পূজারা-অশ্বিনদের আয় বর্তমানে এটিই। অন্যদিকে গ্রেড বি-র ক্রিকেটারদের বেতন এক কোটি এবং গ্রেড সি-র খেলোয়াড়রা পান ৫০ লক্ষ টাকা। সিওএ সূত্রে খবর, এখনও পর্যন্ত এ নিয়ে লিখিতভাবে কোনও চুক্তি হয়নি। তবে সার্বিকভাবেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, বিরাট কোহলিদের পাশাপাশি মিতালি রাজদের বেতন কাঠামোও বদল আনার কথা বলেছিল বিসিসিআই। তবে তা কবে বাস্তবায়িত হবে, সে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
[কিংসলের নায়ক হয়ে ওঠার দিনে পুরনো ভালবাসা ফিরে পেলেন শিল্টন]
সর্বশেষ খবর
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত
-
রাস্তা তৈরিতে এবার ব্যবহার হবে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’! বড় উদ্যোগ সিকিম সরকারের
-
ভাড়াবাড়িতে ভাগ্নের সঙ্গে লিভ ইন! ‘খুন’ করে ট্রেন লাইনে ঝাঁপ মামির, জোড়া দেহ উদ্ধার বসিরহাটে
-
ম্যাচ জিতে মেসি জড়িয়ে ধরতেই চুমু সাংবাদিক সোফির! শুরু সম্পর্ক নিয়ে গুঞ্জন