সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিনায়ক বিরাট কোহলির অন্যতম বিশ্বস্ত সৈনিক তিনি। কঠিন সময়ে ব্যাট হোক কিংবা বল যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর উপরেই ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সংবাদমাধ্যমের সামনেই একাধিকবার বিরাট নিজ মুখেই প্রশংসা করেছেন হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড প্রতিভার। কিন্তু এবার সেই পাণ্ডিয়া সম্পর্কে এমন একটি তথ্য ফাঁস করলেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে হাসির রোল পড়ে গিয়েছে।
[সিন্ধুর সঙ্গে অভব্য আচরণে অভিযুক্ত বেসরকারি বিমান সংস্থা]
কী এমন বললেন বিরাট? সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা কী ধরনের গান পছন্দ করেন? তখন ‘চিকু’ বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে মূলত পাঞ্জাবি গানই বাজে। বেশিরভাগ ক্রিকেটারই সঙ্গে আইপড রাখে না। তবে পাণ্ডিয়ার কাছে একটি আইপড রয়েছে। আর সেখানে শুধু ইংরেজি গান রয়েছে। তবে ইংরেজি গান শুনলেও জিজ্ঞাসা করলে একটি গানের পাঁচটি শব্দও ঠিকমতো বলতে পারবে না। ও গানের বিটগুলিই শোনে। আর ওর জিনিসটিতেই আমরা মাঝেমধ্যে খুব বিরক্ত হয়ে পড়ি।’
[ক্রিকেটের পিচে ঢুকে পড়ল গাড়ি, হতবাক গম্ভীর-ইশান্তরা]
এরপর পাণ্ডিয়াকে ট্রোল করে বিরাট জানান, ‘দলের মধ্যে সবচেয়ে মজাদার খেলোয়াড় পাণ্ডিয়া। কিন্তু মাঝেমধ্যেই ও যেন কোথায় হারিয়ে যায়। এরকম আমি আর কাউকে দেখিনি। পাণ্ডিয়া কাউকে কিছু বলার আগে একটুও ভাবে না। একবার রবিচন্দ্রন অশ্বিনকে ডাকতে গিয়ে বলে ফেলেছিল রবিকাশ্যপ অশ্বিন। খোলা মনের হলেও নিজের কথার উপর ওর কোনও নিয়ন্ত্রণ নেই।’
[জাপানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মহিলা হকি দল]
সর্বশেষ খবর
-
চাকরির টোপে টাকা! অনুব্রত, জীবনকৃষ্ণর বিরুদ্ধে রিপোর্ট তলব সিউড়ি আদালতের
-
ই-রিকশা হ্যাকে ৩ বছরের জেল, ৫ লক্ষ জরিমানা! চিনা অ্যাপের কারসাজি রুখতে কড়া কেন্দ্র
-
‘ভালোবাসা কখনও…’, আমিরকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে সলমনের জন্য মন কেমন ‘প্রাক্তন’ সোমির!
-
চার্জে বসানো পাওয়ার ব্যাঙ্ক ফেটে পুড়ল ইউটিউবারের ঘর, জেনে নিন কীভাবে সাবধান হবেন
-
সিনেমা ও ওটিটি’র কনটেন্ট চুরি! কেন্দ্রের রোষে টেলিগ্রাম, ১৫ দিনের মধ্যে জবাব তলব