সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা সত্যিই ভাল যাচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। আগেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন তিনি। আর এবার আরও একটি পালক জুড়ল তাঁর মুকুটে। বহুদিন ধরেই তারকাদের মধ্যে ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে শীর্ষে ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কিন্তু এবার তাঁকেই সিংহাসনচ্যুত করলেন বিরাট। বর্তমানে দেশের সেলিব্রিটিদের মধ্যে তাঁর ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি।
[শ্রীলঙ্কার বিরুদ্ধে কটকে এক ম্যাচেই ৩ রেকর্ড ধোনির]
কর্পোরেট পরামর্শদাতা সংস্থা ডাফ অ্যান্ড ফেলপসের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে কোহলির ব্র্যান্ড ভ্যালু ১৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯১৬ কোটি টাকা। আর সেখানে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু ১০৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭৮ কোটি টাকা। যদিও ২০১৪ সাল থেকেই শীর্ষ স্থানে ছিলেন শাহরুখ। কিন্তু চলতি বছরে আগের বছরের তুলনায় নিজের ব্র্যান্ড ভ্যালু ৫৬ শতাংশ বাড়িয়েছেন ভারত অধিনায়ক। আর সে কারণেই কিং খানকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে এসেছেন তিনি। ‘রাইস অফ দ্য মিলেনিয়ালস: ভারতের সবচেয়ে দামি সেলিব্রিটি ব্র্যান্ড’ শীর্ষক ২০১৭ সালের প্রতিবেদনে র্যাঙ্কিং-এ কোহলি, কিং খান-এর পরে রয়েছেন দীপিকা পাড়ুকোন (৯৩ মিলিয়ন ডলার), অক্ষয় কুমার (৪৭ মিলিয়ন ডলার) ও রণবীর সিং (৪২ মিলিয়ন ডলার)।
[বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রীকে বিয়ের আমন্ত্রণ বিরুষ্কার]
ডাফ অ্যান্ড ফেলপসের ম্যানেজিং ডিরেক্টর বরুণ গুপ্তার কথায়, ‘র্যাঙ্কিং-র শুরুর দিন থেকেই শীর্ষ স্থানে ছিলেন শাহরুখ খান। এই প্রথম তিনি শীর্ষ স্থান থেকে নেমে গেলেন। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের গ্ল্যামারের কারণে ক্রেতাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব এখন কোহলিই। আর তাই তিনিই এখন সবচেয়ে পছন্দের ব্র্যান্ড।’ তিনি আরও জানিয়েছেন, কোহলির পাশাপাশি অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা বরুণ ধাওয়ান, ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধুর মতো তরুণ সেলিব্রিটিরাও র্যাঙ্কিং-এ উপরের দিকে উঠে এসেছেন। এমনকী তাঁরা প্রথম ১৫ জনের তালিকাতেও ঢুকে পড়েছেন।
[নতুন বছরের শুরুতেই আইপিএলের নিলাম, নজরে কারা?]
সর্বশেষ খবর
-
গোল করে নায়ক সেই এমবাপেই, প্যারাগুয়ের কঠিন পরীক্ষায় পাস করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত