Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬

কোহলির নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ

যুবরাজ সিং নিয়েও প্রতিক্রিয়া দিলেন সৌরভ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ১২:৪২

options
link
কোহলির নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ zoom

স্টাফ রিপোর্টার: ক্রিকেট ফ্যানরা তাঁর মধ্যে প্রাক্তন অধিনায়কের আগ্রাসনকে খুঁজে পান৷ কিন্তু তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলিকে নিয়ে সবার একটাই প্রশ্ন৷

অধিনায়কত্বের চাপ সামলে ভারতের ব্র্যান্ড নিউ অধিনায়ক কি পারবেন ব্যাট হাতে বাইশ গজে ধারাবাহিকতা বজায় রাখতে? বা ধোনির মতো নেতৃত্ব দিতে? সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন৷ স্টেপ আউট করে বাউন্ডারির বাইরে কেরিয়ারে একাধিকবার বল পাঠিয়েছেন৷ এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও সেই একই স্টান্সে যেন পাওয়া গেল তাঁকে৷ ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দিলেন, কোনও সমস্যা হবে না৷ ধোনি যেমন ভাল অধিনায়কত্ব করে সকলের নজর কেড়েছেন, বিরাটও সেরকমই কিছু করে দেখাতে চলেছেন৷ তিনি বলছিলেন, “টেস্ট ফরম্যাট সবচেয়ে কঠিন৷ তাছাড়া চাপ নিয়ে খেলতে অভ্যস্ত বিরাট৷ একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টিতেও ওর পারফরম্যান্স দারুণ৷ সুতরাং অধিনায়ক হিসাবে ওর এই পারফরম্যান্স বদলাবে না৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কথায় কথায় যুবরাজ সিংয়ের প্রসঙ্গ উঠে এল৷ নয় মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি৷ তার আগে রনজিতে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিলেন৷ পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭২ রান৷ যা নিয়ে সিএবি সভাপতি বলছিলেন, “ভাল লাগছে যুবরাজ একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই আবার প্রত্যাবর্তন করেছে দেখে৷ ওর চোট সমস্যা এখন অতীত৷ কতটা ভাল ছন্দে রয়েছে, সেটা ওর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স থেকেই প্রমাণ পাওয়া যায়৷ আমি নিশ্চিত, যুবি আসন্ন সিরিজেও রান পাবে৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.