Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬

অন্য কায়দায় ধোনির গুণগান গাইল শেহবাগ পুত্র

ছেলের ছবি পোস্ট করে এভাবেই ফের একবার মাহির গুণগান গাইলেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:১৮

options
link
অন্য কায়দায় ধোনির গুণগান গাইল শেহবাগ পুত্র zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও টাটকা বিষয় নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলোচনা বা মশকরা করাটা একপ্রকার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু বীরেন্দ্র শেহবাগ নেটিজেনদের যেভাবে আনন্দ দিচ্ছেন, তাতে বাকি সেলিব্রিটিদের আত্মবিশ্বাসে ধাক্কা লাগতেই পারে৷ টুইটারকে এক্কেবারে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি৷ কোনও উত্তেজক বা অশালীন শব্দ ব্যবহার না করেও যে মানুষকে দিনের পর দিন হাসানো যায়, তা শেহবাগের টুইট না পড়লে বিশ্বাস করা কঠিন৷ ঠিক যেভাবে বাইশ গজে ছক্কা হাঁকিয়ে, ম্যাচ জিতিয়ে ক্রিকেটভক্তদের মনোরঞ্জন করতেন তিনি, তেমনই টুইটারেও একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে চলেছেন বীরু৷ এমনকী প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তো শেহবাগকে টুইটের জন্য দশে দশ দিয়েছিলেন৷

বুধাবর কিংবদন্তি ব্যাটসম্যানের টুইটার অ্যাকাউন্টে দেখা গেল দু’টি ছবি৷ যেখানে ব্যাট করছেন মহেন্দ্র সিং ধোনি৷ আসলে বইয়ের ছবি দেখে ধোনিকে এঁকেছে শেহবাগের বড় ছেলে আর্যবীর৷ নিজের অপটু হাতে বেশ স্পষ্টভাবেই ক্যাপ্টেন কুলকে তুলে ধরেছে জুনিয়র শেহবাগ৷ আর সেই ছবির প্রশংসা করতে গিয়ে ফের রসবোধের পরিচয় দিলেন বীরু৷ বললেন, “আমার বড় ছেলের আঁকা৷ এখানেও দেখা যাচ্ছে ধোনি মারছে৷” ছেলের ছবি পোস্ট করে এভাবেই ফের একবার মাহির গুণগান গাইলেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷

(পেন্টাগন হামলার ধাঁচে জঙ্গি বিমান আছড়ে পড়তে পারে লালকেল্লায়)

(বাড়িতে শৌচালয় না থাকলে মিলবে না রেশন)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.