Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬

সানির গানে নেচে মহিলাদের চ্যালেঞ্জ জানালেন গেইল!

দেখুন গেইলের সেই ডান্স পারফরম্যান্স।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৭, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৭, ১৫:১৮

options
link
সানির গানে নেচে মহিলাদের চ্যালেঞ্জ জানালেন গেইল! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল-এর সৌজন্যে ক্রিস গেইলের নানা ধরনের প্রতিভার সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। বাইশ গজে ব্যাট হাতে যেমন ঝড় তোলেন, তেমনই মাঠের বাইরে তাঁর নাচের স্টাইলও সুপারহিট। কোনও পার্টিতে গেইল থাকবেন, অথচ গানের তালে পা মেলাবেন না, এমনটা হতেই পারে না। নিজের বিন্দাস স্বভাবের জন্য অনেক সময় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি! গেইল থাকেন রাজার মেজাজেই। ফের তেমনই ভঙ্গিমায় ধরা দিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। সানি লিওনের গানে তাঁর পারফরম্যান্স নেটদুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

[ভারত অধিনায়ক মিতালির সামনে নয়া রেকর্ডের হাতছানি]

হিন্দি গানের বুলি। কতটা বুঝতে পারছেন, বা আদৌ পারছেন কিনা জানা নেই। কিন্তু তাঁর নাচ দেখে সেসব বোঝার উপায় কই! শাহরুখের ‘রইস’ ছবিতে যে ‘ল্যায়লা মে ল্যায়লা’ গানে বড়পর্দা মাতিয়েছিলেন সানি লিওন, এবার সেই গানে পারফর্ম করে নেটিজেনদের মন জয় করলেন গেইল। রবিবার সোশ্যাল মিডিয়ায় ‘ল্যায়লা’ গানে নিজের ডান্স পারফরম্যান্সের ভিডিও পোস্ট করেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। আর তারপরই লাইক ও কমেন্টের বন্যা বইতে শুরু করে। লাস্যময়ী সানির শরীরী ভাষা দর্শকদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দিয়েছিল। আর গেইলের পারফরম্যান্সে তাঁর ভক্তদের মুখের হাসি আরও চওড়া হয়েছে।

Advertisement


আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে খেলেন তিনি। সেই কারণে প্রতি বছরই মাস দুয়েক কাটান ভারতেই। সেই সময় অনেক হিন্দি বিজ্ঞাপনেও ভাঙা-চোরা হিন্দি বলতে শোনা যায় গেইলকে। ফলে হিন্দির দু-এক বুলি যে শিখে গিয়েছেন, সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ‘ল্যায়লা’ গানে তাঁর শরীরী ভাষা দর্শকদের বেশ অবাকই করেছে। নিজের ভিডিওর সঙ্গে নেটিজেনদের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন আত্মবিশ্বাসী ডান্সার গেইল। লিখেছেন, তাঁকে নাচে চ্যালেঞ্জ জানিয়ে হারাতে পারলে বিজয়ীকে ৫ হাজার ডলার পুরস্কার দেবেন। মহিলাদেরও চ্যালেঞ্জে আহ্বান জানিয়েছেন গেইল। নেটিজেনরা তাঁকে নিজেদের নাচের ভিডিও পাঠাবেন। যার মধ্যে সেরা পাঁচটি ভিডিও বেছে নিজের পেজে পোস্ট করবেন তিনি। আর তার মধ্যে থেকে দর্শকরাই বেছে নেবেন সেরাকে। আগামী ২৪ জুলাই সেই চ্যালেঞ্জের ফল নিজেই জানাবেন ক্যারিবিয়ান তারকা। এখন দেখার, ডান্সার গেইলকে কে টেক্কা দিতে সফল হন।

[প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগিন্দরের বাবাকে ছুরির আঘাত দুষ্কৃতীদের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.