সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান৷ কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ডের ‘গ্রাফ’ ছুঁয়ে ফেললেন সেরেনা উইলিয়ামস৷ অ্যাঞ্জেলিক কারবারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মার্কিন টেনিসতারকা৷ সেই সঙ্গে স্টেফিগ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের মাইলস্টোনও ছুঁলেন তিনি৷
শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে বিপক্ষকে জায়গাই দিলেন না বিশ্বের এক নম্বর সেরেনা৷ সেন্টার কোর্টে ৮১ মিনিটের লড়াইয়ের পর চতু্র্থ বাছাই জার্মান তারকাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে ট্রফি ঝুলিতে ভরে ফেললেন তিনি৷ ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের পর আটকে গিয়েছিলেন সেরেনা৷ গত বছর উইম্বলডনের পর থেকেই ২২তম ট্রফিটা অধরা থেকে গিয়েছিল৷ অবশেষে হতাশা মিটল তাঁর৷ জয়ের পর সেরেনা বলেন, ‘এই জায়গায় পৌঁছতে পেরে দারুণ লাগছে৷ সেন্টার কোর্টে ২২ তম গ্র্যান্ড স্লাম জয়ের মজাটাই আলাদা৷’
সর্বশেষ খবর
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর
-
রাতে নোটিস দিতে বাধা, সাতসকালে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ! কোন মামলায়?
-
‘ন্যূনতম মানবিকতাটুকুও নেই’, এবার পাকিস্তান সরকারকে তুলোধোনা ব্রায়ান লারার
-
একই ইস্যুতে প্রতিবাদ! কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের শুনানিতে মিলে দুই গেল তৃণমূল
-
‘দাদু স্যর’, ২৩ বছর বিনা পারিশ্রমিকে ছবি এঁকে পড়াচ্ছেন, কুর্নিশ সহকর্মীদের