সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু৷ স্বাভাবিকভাবেই চাপে ছিলেন মেক্সিকান সমর্থকরা৷ মুলার, ওজিল, হামেলস সম্বৃদ্ধ জোয়াকিম লোয়ের দলের বিরুদ্ধে গোল হজম না করাটাই প্রাথমিক লক্ষ্য ছিল মেক্সিকোর৷ আর সেখানে কিনা রীতিমতো মিরাকল ঘটে গেল! গোটা বিশ্বকে চমকে দিয়ে গোল করলেন লোজানো৷ আর তারপরই উলটে পালটে গেল সমস্ত হিসেব-নিকেশ৷ মেক্সিকান ওয়েভে ভেসে গেল জার্মান দুর্গ৷ বিশ্বকাপে অঘটনের সঙ্গে সঙ্গেই মেক্সিকানদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে দুবার ভূমিকম্প অনুভূত হয়৷ গোটা দেশ তখন সেলিব্রশেনে মেতে উঠেছে৷ আর এমন মনোরম পরিবেশেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন যুবক৷

[জয়ের উৎসবের মাঝেই ভূমিকম্প মেক্সিকোতে, তা সত্ত্বেও চলল সেলিব্রেশন]
ফুটবল জ্বরে ভুগছে গোটা দুনিয়া৷ সেখানে নিজের দেশ যদি অন্যতম প্রতিযোগী হয় তাহলে তো আর কথাই নেই৷ তেমনই বিশ্বকাপের উৎসবে রঙিন মেক্সিকো৷ জারদান শাকিরিদের জন্য গলা ফাটাচ্ছেন সেখানকার ফুটবল ভক্তরা৷ আর প্রথম ম্যাচেই এসেছে অপ্রত্যাশিত দুর্দান্ত সাফল্য৷ বান্ধবীকে মনের কথা বলে দেওয়ার এর চেয়ে ভাল সময় আর কীই বা হতে পারে! তাই একেবারে মোক্ষম সময়ে গোলটি করেই দিলেন যুবক৷ আর তাতেই কেল্লা ফতে৷ দেশ যেখানে জয়ের আনন্দে আত্মহারা, তখন বন্ধুর মনে কি আর দুঃখ দেওয়া চলে? মোটেই না৷ তাই একগুচ্ছ সমর্থকের মধ্যে যখন হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে বয়ফ্রেন্ড বিয়ের প্রস্তাব দিলেন, তখন এক মুহূর্ত সময় নষ্ট করেননি যুবতী৷ প্রকাশ্য গভীর চুম্বনেই জানিয়ে দিলেন তিনি রাজি৷ একইদিনে ডাবল ধামাকা যুবকের জীবনে৷ উচ্ছ্বসিত আশেপাশের সমর্থকরাও৷ সম্মতি মিলতেই বান্ধবীকে জড়িয়ে ধরে আলিঙ্গনও করলেন যুবক৷ অনুভূতিটা এমন যেন বিশ্বকাপটাই জিতে ফেলেছেন তিনি৷ আর সেই দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
What better time to ask someone to marry you than
after your team beats the defending World Cup champs? (via @ESPNFC) pic.twitter.com/rZPrAPlMdk
— ESPN (@espn) June 17, 2018
দলের জয়ের দিন ব্যক্তিগত জীবনেও লেগেছে খুশির হাওয়া৷ রাশিয়া বিশ্বকাপ তাঁর কাছে কতটা লাকি, তা প্রকাশ করছে যুবকের মনের হালই৷ আর এবার তিনি মন থেকে চান এভাবেই এগিয়ে যাক তাঁর দল৷ এভাবেই হাসি ফুটুক তাঁর দেশের প্রত্যেক ফুটবলপ্রেমীর মুখে৷
[বিশ্বকাপের গত ২০ বছরের ইতিহাসে সবথেকে বেশি ফাউল সহ্য করতে হল নেইমারকেই]
সর্বশেষ খবর
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর
-
ভারতের বিরুদ্ধে ভুলের পাহাড় আফগানিস্তানের, বিরাট রান তুললেন রাহুল-গিলরা
-
হাওড়ায় তৃণমূল নেতার অর্ধেক মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালেন এলাকাবাসীরা
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু