সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার দেশের মুখ উজ্জ্বল করছে ক্রিকেট৷ না বিরাট কোহলি বা ধোনি কোনও রেকর্ড গড়েননি৷ তাহলে কীভাবে? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নয়, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি এবার তৈরি হচ্ছে এ দেশেই৷ এক্কেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডেরায়৷
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) তরফে খবর, আসন সংখ্যার নিরিখে আহমেদাবাদে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামটি৷ যেখানে এক লক্ষ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন৷ জিসিএ-র সহ-সভাপতি পরিমল নাথওয়ানি জানান, “পুরনো স্টেডিয়ামটিকেই ঢেকে সাজানো হবে৷ সেই মতো কাজ শুরুও হয়ে যাচ্ছে৷ L & T কোম্পানিকে স্টেডিয়াম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ আসন সংখ্যার পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকদের জন্য থাকবে উন্নত মানের পার্কিংয়ের বন্দোবস্ত৷ তৈরি হবে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত বক্স, ফ্যান-জোনও৷ সিজিএ সভাপতি অমিত শাহর তত্ত্বাবধানে মোদির স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না৷ আগামী দু’বছরের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হবে বলেই জানানো হয়েছে৷
আসন সংখ্যার দিক থেকে এতদিন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের তকমা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গায়েই চাপানো ছিল৷ যার আসন সংখ্যা এক লক্ষ ২৪৷ এবার তাকেও ছাপিয়ে যাবে মোতারার এই স্টেডিয়াম৷
সর্বশেষ খবর
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে