ভারত: ২২৬/৭ (পুনম-১০৬, মিতালি-৬৯)
অস্ট্রেলিয়া: ২২৭/২ (ল্যানিং-৭৬*, পেরি-৬০*)
৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরি হাঁকালেন পুনম রাউত। ইতিহাস গড়লেন মিতালি রাজ। তা সত্ত্বেও ম্যাচ জেতা হল না। দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়ার কাছেও মুখ থুবড়ে পড়ল ভারতীয় মহিলা ব্রিগেড। আর তাতেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে পড়ল মিতালিদের জন্য।
দু’বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় দল যে বেশ চাপে ছিল, তা মিতালি রাজের একটি টুইটেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি লিখেছিলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ব।” কিন্তু এদিন নিজেদের সেরাটা উজার করে দিয়েও শেষরক্ষা হল না। দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে সহজেই ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে ভরে গ্রুপ শীর্ষে অজিবাহিনী।
[সৌরভের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাস্ত্রী]
অজি ব্যাটসম্যানদের ত্রাস ভারতীয় স্পিন। আর সেই স্পিনকেই কাজে লাগাতে চেয়েছিলেন মিতালি। কিন্তু মেগ ল্যানিং, পেরিরা ব্যাট হাতে যে দাপট দেখালেন তাতে একতা বিস্ত, হরমনপ্রীত কৌরদের রাতের ঘুম উড়ে গেল। নিকোল বল্টনের উইকেট নিয়ে শুরুতে অজিবাহিনীকে সামান্য ধাক্কা দিতে সফল হয়েছিলেন পুনম যাদব। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। পেরিকে সঙ্গে নিয়ে অধিনায়ক ল্যানিং দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়ে প্যাভিলিয়নে ফিরলেন।
এদিন টস জিতে মিতালিদের ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুটাও দারুণভাবেই করেছিলেন পুনম। স্মৃতি মন্দনা তিন রানে আউট হওয়ার পর ক্রিজে জাঁকিয়ে বসেন মিতালি ও পুনম। ১১ টি চার হাঁকিয়ে ১০৬ রানে চোখ ধাঁধানো ইনিংস খেলেন পুনম। এদিকে, এডওয়ার্ডকে পিছনে ফেলে এদিনই বিশ্বের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন ভারত অধিনায়ক মিতালি রাজ। ১৮১ ম্যাচে ৫৯৯২ রান ছিল তাঁর। এবার তাঁকে টপকে গেলেন ভারত অধিনায়ক। একমাত্র মহিলা ব্যাটসম্যান হিসেবে ছ’হাজারের (৬০২৮) বেশি রান এখন তাঁর ঝুলিতে। তবে টপ-অর্ডার ভাল খেললেও ক্রিজে টিকতে পারলেন টেল এন্ডাররা। আর সেই কারণেই বড় রানের ইনিংস তৈরি হল না ভারতের। ব্যাটিং সহায়ক পিচে সেই সুযোগকেই কাজে লাগালেন অজি ব্যাটসম্যানরা। ২৯ বল বাকি থাকতে মাত্র দুউইকেট খুইয়েই জয় হাসিল করলেন তাঁরা। এই হারের ফলে শেষ চারে যাওয়া কঠিন হয়ে গেল ভারতের। সেমিফাইনালে যেতে শনিবার ১৫ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে তো হবেই, সেই সঙ্গে অন্য দলগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে মিতালিদের।
[বিশ্বের সর্বোচ্চ রানের মালকিন হয়ে ইতিহাস মিতালির]
সর্বশেষ খবর
-
মধ্যমগ্রাম স্টেশনে আপাতত বন্ধ বুলডোজার অ্যাকশন! ডিভিশন বেঞ্চেও বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ
-
‘কাশ্মীরিদের হাতে বন্দুক দিয়ে আমাদের জঙ্গি বলছে’, পাকিস্তানের মুখোশ খুলে দিলেন পিওকে নেতা
-
টেলিপর্দায় হাড়হিম করা আরজি কর কাণ্ড! ‘তিলোত্তমা’র হাত ধরে ঘর ওয়াপসি সুস্মিতার
-
বিয়ের ১০ দিন আগে অঘটন! হাবড়ায় পুকুর থেকে উদ্ধার হবু কনের মৃতদেহ
-
বিশ্বকাপে দলীয় সমর্থন নিয়ে চরমে বিবাদ, বাংলাদেশে ‘খুন’ বিএনপি নেতা, নিহত আরও এক