সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগরাজ ও শবনমের বিবাহবিচ্ছেদের পর যুবরাজ সিং মায়ের সঙ্গে থাকবেন বলেই ঠিক করেছিলেন৷ তবে তা নিয়ে ছেলের প্রতি যোগরাজের কোনও রাগ বা অভিমান নেই৷ তিনি ছেলের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন৷ তারপরও এমন কী হল যে যোগরাজ নিজের ছেলের বিয়েতেই অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন?
প্রাক্তন ক্রিকেটার ও পাঞ্জাবি সিনেমার অভিনেতা যোগরাজ বলছেন, “যুবির মা ঠিক করেছে ওকে ধর্মীয় এক গুরুর কাছে নিয়ে যাবে৷ ওঁর সামনেই যুবি ও হেজেলের বিয়ে হবে৷ আমি কখনওই কোনও ধর্মীয় গুরুর স্মরণাপন্ন হইনি৷ এই সংস্কৃতিতে বিশ্বাসও করি না৷ শবনমকে তাই জানিয়েছি, বিয়েতে আমি থাকব না৷ আশা করি, ও একা হাতেই সব কিছু সামলে নিতে পারবে৷”
বিয়েতে না থাকলেও মেহন্দি অনুষ্ঠানে হোটেলে থাকবেন যোগরাজ৷ যুবির বাবা বলছিলেন, “মেহন্দি অনুষ্ঠানে থাকার জন্য যুবি আমাকে আমন্ত্রণ জানিয়েছে৷ ছেলের অনুরোধ ফেলতে পারব না৷ আসলে কোনও মহিলা যখন একা হাতে দায়িত্ব নিয়ে ফেলে, তখন পুরুষদের পিছনের সিটে চলে যাওয়া উচিত বলে আমি মনে করি৷ শবনমের কাছে প্রচুর টাকা-পয়সা রয়েছে৷ ওর কোনও সমস্যা হবে না৷” ছেলের বউয়ের প্রসঙ্গ উঠতে অবশ্য ভাবি শ্বশুরের রাগ গলে জল৷ “ওকে মিষ্টি পরির মতো দেখতে৷ যুবিকে হ্যাজেল খুব ভাল রাখবে৷ ওদের জুটি দেখলে ভাল লাগে৷” বলছিলেন যুবরাজের বাবা৷
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের