সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজি ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর জন্য কেউ দায়ী নন৷ বলের আঘাতই তাঁর মৃ্ত্যুর একমাত্র কারণ৷ ক’দিন আগেই এমন কথা জানিয়েছেন হিউজের মৃত্যুর তদন্তকারীরা৷ শনিবার ফের তেমনই এক ঘটনা সামনে এল৷ ফের বাইশ গজ কেড়ে নিল একটি তাজা প্রাণ৷ বোলিং করার সময় বুকে বল গেলে মৃত্যু হল ২২ বছরের এক ক্রিকেটারের৷ শনিবার বিকেলে চণ্ডীগড়ের মলোয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে৷
মলোয়া গ্রামেরই দুই স্থানীয় দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল৷ ২২ বছরের সনু বোলিং করছিলেন৷ তাঁর ডেলিভারিতে সজোরে শট হাঁকান ব্যাটসম্যান৷ আর সেই বলই সোজা গিয়ে লাগে সনুর বুকে৷ সঙ্গে সঙ্গে বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন সনু৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে পুলিশকে ঘটনা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে সনুর পরিবার৷
ক্রিকেটের জন্য গ্রামে ভালই নাম-ডাক ছিল সনুর৷ সময় পেলেই ব্যাট-বল হাতে বন্ধুদের সঙ্গে নেমে পড়তেন মাঠে৷ কিন্তু কে জানত, সেই ভালবাসার ক্রিকেটই এত তাড়াতাড়ি তাঁকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করবে! চলতি বছরই বাইশ গজে প্রাণ হারিয়েছিলেন চণ্ডীগড়ের আরও এক স্থানীয় ক্রিকেটার মুকুল৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির