সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে ডাক পেলে যেমন সেঞ্চুরি হাঁকানোর সুযোগ নষ্ট করেন না, তেমনই বাইশ গজের বাইরেও বন্ধুদের নিয়ে মশকরা করতে ছাড়েন না যুবরাজ সিং৷ এবার তাঁর নিশানায় প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের গার্লফ্রেন্ড সাগরিকা ঘাতগে৷ নিজের স্বভাবসিদ্ধ কায়দায় প্রাক্তন সতীর্থের বান্ধবীকে নিয়ে ঠাট্টা করলেন যুবি৷
(জনপ্রিয়তা বড় দায়! ১০০০ ফুট উঁচু বাড়ি থেকে ঝুললেন রুশ মডেল)
সাগরিকা ঘাতগেকে চিনতে পারলেন? সুপারহিট ছবি ‘চকদে ইন্ডিয়া’য় হকি খেলোয়াড়ের চরিত্রে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী৷ শুক্রবারই মুক্তি পেল তাঁর ছবি ‘ইরাদা’৷ ইরফান খান, আরসাদ ওয়ার্সি, নাসিরউদ্দিন শাহর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন তিনি৷ বেশ কিছুদিন ধরে জাহির খানের সঙ্গে নাম জড়িয়েছে সাগরিকার৷ শোনা যাচ্ছিল, গোপনে তাঁদের প্রেম বেশ জমে উঠেছে৷ যদিও এসব খবরকে গুজব বলেই বারবার উড়িয়ে দিয়েছেন সাগরিকা৷ কিন্তু টুইট করে জাহির-সাগরিকার প্রেমকাহিনিই যেন ফের উস্কে দিলেন যুবি৷
(আঙ্কারায় ২০০ যাত্রী-সহ জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের)
নিজের ছবির প্রিমিয়ার শোয়ে পাঞ্জাব দা পুত্তরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সাগরিকা৷ আর তার আগেই টুইট করে সাগরিকার সঙ্গে মশকরা করলেন যুবরাজ৷ ‘চকদে ইন্ডিয়া’ ছবিতে ভারতীয় দলের সহ-অধিনায়কের সঙ্গে প্রেম করতে দেখা গিয়েছিল সাগরিকাকে৷ সেই ছবির প্রসঙ্গ টেনেই এদিন টুইট করলেন যুবি৷ ‘ইরাদা’ ছবির একটি পোস্টার পোস্ট করে ভারতীয় অল-রাউন্ডার লিখেছেন, “যখন থেকে তুমি ভারতীয় দলের সহ-অধিনায়ককে ডেট করছিলে তখন থেকে তোমাকে চিনি৷ ভাল হয়েছে রিয়েল লাইফে তেমন কিছু করোনি৷” যুবির টুইটের জবাবও দেন সাগরিকা৷ বলেন, “রিল এবং রিয়েল লাইফ আমি গুলিয়ে ফেলি না৷” অর্থাৎ আরও একবার তিনি মনে করিয়ে দিলেন, ক্রিকেটারের সঙ্গে যেন তাঁর নাম না জড়ানো হয়৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক