Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

জাহিরের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন সাগরিকা

কবে বিয়ে করছেন জাহির?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ১০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৭, ১০:৪৩

options
link
জাহিরের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন সাগরিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদানের পালা আগেই সেরে ফেলেছিলেন৷ এবার বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেললেন জাহির খান৷ চলতি বছর নভেম্বরেই অভিনেত্রী সাগরিকা ঘাতগের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন প্রাক্তন ভারতীয় পেসার৷

[ জানেন, ধোনির বিশ্বকাপ খেলা নিয়ে কী বললেন রবি শাস্ত্রী? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি ইংরাজি সংবাদমাধ্যমকে সাগরিকা জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বরই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ বলি অভিনেত্রী বলছেন, “বাকি জীবনটা একজন এমন মানুষের সঙ্গে কাটাতে চলেছি, যে আমার কাছে পারফেক্ট৷ এই অনুভূতিটা দারুণ৷” শাহরুখ খানের সুপারহিট ছবি ‘চক দে ইন্ডিয়া’-তে ভারতীয় জুনিয়র ক্রিকেটার দলের ক্যাপ্টেনের গলায় মালা পরাতে অস্বীকার করেছিলেন ছবির অন্যতম অভিনেত্রী সাগরিকা৷ কিন্তু রিয়েল লাইফে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেট দুনিয়ার তারকাকেই৷ গত মে মাসে আইপিএল চলাকালীনই সাগরিকার অনামিকায় আংটি পরিয়ে তাঁকে চমকে দিয়েছিলেন ‘রোম্যান্টিক’ জাহির৷ দিল্লি ডেয়ারডেভিলসের নেতা ব্যস্ত শিডিউলের ফাঁকেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর প্রাথমিক পর্ব সেরে ফেলেছিলেন৷ টুইটারে সাগরিকার সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের নিজেই দিয়েছিলেন সেই সুখবর৷ সাগরিকাও একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “আজীবনের সঙ্গী৷”

গীতা আওড়ে মৌলবিদের চক্ষুশূল, স্কুল ছাড়তে বাধ্য হল মুসলিম কন্যা ]

গত কয়েক বছর ধরেই দুই তারকার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল৷ তবে প্রকাশ্যে সে কথা স্বীকার করতে চাননি কেউই৷ ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বিয়ের আসরে অবশ্য নিজেদের সম্পর্কের কথা আর চেপে রাখেনি এই সেলিব্রিটি কাপল৷ তারপরই বাগদান পর্ব সারেন তাঁরা৷ আর এবার এককালের সতীর্থ হরভজন সিং, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজার মতো বিবাহিতদের তালিকায় ঢুকে পড়তে চলেছেন জাহিরও৷ শর্মিলা-পতৌদি, যুবরাজ-হেজেল, হরভজন গীতার মতোই জাহির-সাগরিকার হাত ধরে ফের ক্রীড়া ও বিনোদুনিয়ার সাত পাকে বাঁধা পড়ার ট্র্যাডিশন চলছে৷ তবে কি এবার বিরাট-অনুষ্কার পালা? সোশ্যাল মিডিয়ায় আপাতত সে আলোচনাই তুঙ্গে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.