অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান। ভারতে বিশ্বকাপ (FIFA World Cup 2026) কোন চ্যানেলে দেখা যাবে, তার উত্তর পাওয়া গেল। আগেই চর্চা ছিল যে, এদেশে ফুটবল বিশ্বকাপ দেখানোর দৌড়ে এগিয়ে আছে জি এন্টারটেইমেন্ট এন্টারপ্রাইজ। এবার তাতে সিলমোহর দিল সেই সংস্থা। চারটে চ্যানেল তৈরি করে বিশ্বকাপ দেখাবে জি। শুধু আসন্ন ফুটবল বিশ্বকাপ নয়, ২০৩০-র বিশ্বকাপ দেখানো-সহ মোট ৩৯টি ফিফা ইভেন্ট দেখানো নিয়ে চুক্তি করেছে তারা। স্বামী বিবেকান্দের বাণী উদ্ধৃতি করে আনুষ্ঠানিক ঘোষণা করেছে জি।
১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে। যে কারণে বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে সংশয় ছিল। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার রেখেছিল ফিফা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু জিও হটস্টার বা সোনি স্পোর্টস তাতে আগ্রহ দেখায়নি। এই পরিস্থিতিতে ‘ইউনাইট৮ স্পোর্টস’ (Unite8 Sports) নামে জি চারটি নতুন খেলার চ্যানেল খুলেছে।
আরও পড়ুন:
স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, ‘গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে।’ জি’র আনুষ্ঠানিক ঘোষণায় সেই উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। তারা জানিয়েছে, এবারের ফুটবল বিশ্বকাপ ছাড়াও ২০৩০-র বিশ্বকাপ, ২০৩৪ পর্যন্ত পুরুষ ও মহিলাদের বয়স ভিত্তিক বিশ্বকাপ, মহিলাদের বিশ্বকাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ দেখানো হবে। ইউনাইট৮ স্পোর্টস-এর অধীনে চারটি চ্যানেল ছাড়াও ডিজিটাল প্লাটফর্মে ‘জি৫’-এ বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। তাদের বক্তব্য, ভারতের নতুন প্রজন্মের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনা দেখে তারা সম্প্রচারের চুক্তি করতে উৎসাহ পেয়েছে।
‘Z’ partners with FIFA to bring 39 global football events including FIFA World Cup 2026™, FIFA World Cup 2030™ & FIFA Women’s World Cup™ 2027 for Indian fans!
Click here to read more: https://t.co/ikr5nUF1Ck#FIFAWorldCup #WorldCup2026 #FIFAonZ pic.twitter.com/jQodlVJh7T
— ZEE (@ZEECorporate) June 1, 2026
জি বিশ্বকাপ দেখানোর চুক্তি চূড়ান্ত করতেই শেয়ার বাজারে তাদের দর একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, ৩০-৩৫ মিলিয়নের মধ্যে জি’র সঙ্গে চুক্তি হচ্ছে ফিফার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩০০ কোটির টাকা। যা ফিফার প্রাথমিক দামের থেকে অনেকটাই কম। তবে জিও হটস্টার শেষ প্রস্তাব দিয়েছিল ২০ মিলিয়ন ডলারের। তার থেকে অনেকটাই বেশি পাচ্ছে ফিফা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?
-
তারাতলার গুদাম নির্মাণে ‘কুখ্যাত’ আসগর, বিপর্যয়ের বহু আগেই বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল বাম কর্মী ইউনিয়ন
