Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

জিদানের ঢুসো প্রসঙ্গে এতদিনে মুখ খুললেন মাতেরাজ্জি

সেদিনের কথা উঠলে ফরাসি তারকা জিদান বরাবর এড়িয়ে গিয়েছেন৷ কখনও খোলাখুলি বলেননি, তিনি কেন সেদিন মাতেরাজ্জির উপর চড়াও হয়েছিলেন৷ শুধু বলেছেন, মাতেরাজ্জির খারাপ কথার জন্যই তাঁর মাথা গরম হয়েছিল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৬, ১৬:৩৮

options
link
জিদানের ঢুসো প্রসঙ্গে এতদিনে মুখ খুললেন মাতেরাজ্জি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর পেরিয়ে গিয়েছে৷ এখনও সেই বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি রহস্যে মোড়া৷ কেন জিদান সেদিন ঢুসো মেরিছিলেন মাতেরাজ্জিকে? একেকজনের একেকরকম মতে রহস্য যেন আরও ঘন হয়েছিল৷

সেদিনের কথা উঠলে ফরাসি তারকা জিদান বরাবর এড়িয়ে গিয়েছেন৷ কখনও খোলাখুলি বলেননি, তিনি কেন সেদিন মাতেরাজ্জির উপর চড়াও হয়েছিলেন৷ শুধু বলেছেন, মাতেরাজ্জির খারাপ কথার জন্যই তাঁর মাথা গরম হয়েছিল৷ ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ঠিক কী হয়েছিল সেটা এতদিনে বললেন ইতালির তারকা মাতেরাজ্জি৷ একটি ফরাসি পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই প্রসঙ্গ উঠল, তিনি সবটাই বললেন৷

Advertisement

জিদান একবার দাবি করেছিলেন, সেই ম্যাচে মাতেরাজ্জি তাঁর মা’কে উদ্দেশ করে খারাপ কথা বলেছিলেন৷ ইতালির তারকা কিন্তু সেই অভিযোগ সরাসরি অস্বীকার করলেন৷ বললেন, “১৫ বছর বয়সে আমি মা’কে হারিয়েছি৷ কারও মা’কে নিয়ে খারাপ কথা বলব, এটা তাই স্বপ্নেও ভাবি না৷ সেদিন আমি ওর বোনের সম্পর্কে একটা খারাপ কথা বলেছিলাম৷ ওটা আমার উচিত হয়নি৷ পরে অনেক অনুশোচনা হয়েছে৷ ভুল করেছিলাম, সেটা আজও স্বীকার করি৷ ওর জায়গায় আমি থাকলেও হয়তো মাথা ঠান্ডা রাখতে পারতাম না৷” যা হয়েছে তা অতীত৷ এখন আর সে সব নিয়ে ভাবেন না৷ এটাও জানালেন মাতেরাজ্জি৷ “জিদানের উপর আমার কোনও রাগ, অভিমান নেই৷ খেলার মাঠে এরকম অনেক ঝামেলাই হয়৷ মিটেও যায়৷ এটাই স্পোর্টসম্যান স্পিরিট৷”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.