সংবাদ প্রতিদিন ডিজিটাল: বিহারের ঔরঙ্গবাদে বড়সড় হামলা চালাল মাওবাদীরা৷ মাও নাশকতায় আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ কোবরা জওয়ানের৷ গুরুতর জখম আরও পাঁচ জওয়ান৷ পাল্টা আঘাত হেনে তিন মাওবাদীকে খতম করতে পেরেছে সেনা৷
ঔরঙ্গবাদ-গয়া সীমান্তে জঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ ওই এলাকায় মাওবাদী নাশকতার আঁচ পেয়ে তল্লাশি চালাচ্ছিলেন জওয়ানরা৷ মাও হামলা আটকাতেই নামানো হয়েছিল জঙ্গল এলাকায় যুদ্ধ করতে সক্ষম বিশেষ প্রশিক্ষণ নেওয়া এই কোবরা বাহিনীকে৷ কিন্তু সেনাদের বেসামাল করে বড়সড় আঘাত হানল মাওবাদীরা৷ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বিস্ফোরণে ঘটার ফলে মৃত্যু হয় বহু জওয়ানের৷ সেইসঙ্গে সেনাকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে গুলি৷ প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা আঘাত হানে বাহিনী৷ এখনও পর্যন্ত লড়াইয়ে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে৷ মাওবাদীদের থেকে উদ্ধার করা হয় প্রচুর অস্ত্রশস্ত্র৷
প্রাথমিক যুদ্ধে ৮ জওয়ানের মৃত্যু হয়৷ পরে হাসপাতালে মারা যান আরও দুই জওয়ান৷ মৃত জওয়ানদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও নদিয়ার দুই জওয়ানও৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পাঁচ জওয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ