স্টাফ রিপোর্টার: মাতৃকালীন ছুটির প্রশ্নে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের বৈষম্য ঘোচাতে চলেছে কেন্দ্র৷ এবার থেকে বেসরকারি সংস্থার মহিলা কর্মীরাও সরকারি কর্মীদের মতোই ২৬ সপ্তাহ পাবেন৷ বুধবার সংসদে ‘সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল’ পেশ করা হল৷ বর্তমানে বেসরকারি সংস্থার কর্মীরা ১২ সপ্তাহর মতো ছুটি পান৷ বিভিন্ন মহল থেকেই এই ছুটি বাড়ানো নিয়ে দাবি উঠছিল৷ সেই দাবিতেই এবার মান্যতা দিল নরেন্দ্র মোদি সরকার৷
যে সব মহিলা সন্তান দত্তক নেবেন, তাঁরা ১২ সপ্তাহ ছুটি পাবেন বলেও বিলে বলা হয়েছে৷ এদিকে, লোকসভায় বিরোধীদের আপত্তির মাঝেই পাস করানো হল ফ্যাক্টরি অ্যামেন্ডমেন্ট বিল৷ এই বিলের মাধ্যমে তিনমাস শ্রমিকদের কাজ করার ওভারটাইমের মেয়াদ ৫০ থেকে বাড়িয়ে ১০০ ঘণ্টা হবে৷ বিশেষ করে, কারখানায় কাজের চাপের ব্যতিক্রম অবস্থায় শ্রমিকদের ওভারটাইমের সময়ও বাড়িয়ে তোলা হবে৷ বর্তমানে যা তিনমাসের মেয়াদে ৭৫ ঘণ্টার ব্যতিক্রম ওভারটাইম হবে ১১৫ ঘণ্টার৷ প্রত্যেক রাজ্যের হাতে ক্ষমতা থাকবে, প্রয়োজনে তা ১২৫ ঘণ্টা করার৷ শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এই ‘ফ্যাক্টারি অ্যামেন্ডমেন্ট বিল’কে ‘বেশি কাজ বেশি রোজগার’ হিসেবে ব্যাখ্যা করেছেন৷ তিনি লোকসভায় বলেন, “শ্রমিকদের কাছে ওভার টাইম একটা সুযোগ৷ সারাদিন শ্রমিকদের কাজের সময় যেন ১০ ঘণ্টার বেশি না হয়৷ তেমনই এক সপ্তাহে তা ৬০ ঘণ্টা ছাড়িয়ে না যায়৷”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার