সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের নিশানায় এবার সাংবাদিক ও আইনজীবীরা৷ সোমবার বালুচিস্তানের কোয়েট্টায় এক হাসপাতালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা৷ বিস্ফোরণে কম করে ৪০ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে ৫০-এর বেশি৷ বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার না করলেও ধরন দেখে মনে করা হচ্ছে, এই হামলার পিছনে তালিবান বা আল কায়দার হাত থাকতে পারে৷
সোমবারের বিস্ফোরণে নিহত এবং আহতদের অধিকাংশই আইনজীবী এবং সাংবাদিক৷ পাকিস্তানের এক সংবাদসংস্থাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, এক আইনজীবী কয়েকদিন আগে এক হামলায় আহত হয়ে ওই হাসতালেই ভর্তি ছিলেন৷ তাঁকে দেখতেই ওই হাসপাতালে গিয়েছিলেন তাঁর সহকর্মীরা৷ বালুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি কয়েকদিন আগেই দুষ্কৃতীদের হামলার শিকার হন৷ তিনি গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি ছিলেন৷ পাকিস্তানের টিভি চ্যানেলে হাসপাতালের সিসিটিভির ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে দেখিয়েছে, এক ব্যক্তি হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকানোর চেষ্টা করতেই বিস্ফোরণ ঘটে৷ ইসলামাবাদের তরফে ওই হামলার পরেই জানানো হয়েছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ