অন্তর্বর্তী সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান (Pakistan Strikes Afghanistan)! অভিযোগ, মঙ্গলবার আফগান সীমান্তবর্তী কুনার বিশ্ববিদ্যালয়ে মুহুর্মুহু গোলাবর্ষণের জেরে মৃত্যু হয়েছে সাত জন পড়ুয়া এবং শিক্ষকের। আহতের সংখ্যা অন্তত ৮৫। যদিও আফগানিস্তানের এই অভিযোগ খারিজ করে দিয়েছে ইসলামাবাদ।
গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের একাধিক প্রদেশে ভয়ংকর বোমাবর্ষণ করে পাকিস্তান। সেই হামলায় মৃত্যু হয় বহু সাধারণ নাগরিকের। পাক সেনা অবশ্য দাবি করে, এই অভিযানে টিটিপির ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পালটা নিরীহ গ্রামবাসীদের হত্যার অভিযোগ তোলে তালিবান, ধ্বংস করা হয় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানও। এই ঘটনার পর থেকে ডুরান্ড লাইনে দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুই দেশের। ২৬০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডুরান্ড লাইনের অন্তত ৫৩টি স্থানে সংঘর্ষে লিপ্ত আফগানিস্তান-পাকিস্তান। এই পরিস্থিতিতে কয়েকমাস বিরতির পর ফের আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াধে বৈঠকে পাক ও আফগানিস্তানের বৈঠক ব্যর্থ হওয়ার পর। সম্প্রতি চিনের শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে শুরু হয়েছিল শান্তি বৈঠক। চিনা মধ্যস্থতায় এই বৈঠকে আফগানিস্তানকে তিনটি শর্ত দেওয়া হয় পাকিস্তানের তরফে। যেখানে বলা হয়, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ চালানো তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপিকে সরকারি ভাবে জঙ্গি সংগঠন ঘোষণা করতে হবে পাকিস্তানকে। দ্বিতীয়ত, আফগানিস্তানের মাটি থেকে পুরোপুরি ধ্বংস করতে হবে টিটিপিকে। এবং তৃতীয়ত, তালিবান যে টিটিপির বিরুদ্ধে পদক্ষেপ করছে তার উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে। যদিও এই শর্ত মানতে রাজি হয়নি তালিবান।
সর্বশেষ খবর
-
উৎসবের মরশুমে ঘাটতির আশঙ্কা, চিনির সরবরাহ ঠিক রাখতে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের
-
গাড়ির ফিটনেস ‘ফেল’ করলেই ধরে ফেলবে ক্যামেরা! মা উড়ালপুলে এবার ডিজিটাল নজরদারি
-
গাইঘাটায় নাবালিকার রহস্যমৃত্যু! স্থানীয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!