Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রক্ষীহীন ক্রসিংয়ে স্কুলগাড়ি-ট্রেন সংঘর্ষে নিহত ৮ শিশু

আহত একাধিক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৬, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৬, ১৬:৩২

options
link
রক্ষীহীন ক্রসিংয়ে স্কুলগাড়ি-ট্রেন সংঘর্ষে নিহত ৮ শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষী বিহীন ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৮ শিশুর৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ভাদোহি এলাকায়৷ আহত আরও বেশ কয়েকজন৷ প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য৷

পুলিশ সূত্রের খবর, স্থানীয় বেসরকারি স্কুলের ১৯ জন পড়ুয়াকে নিয়ে ক্রসিং পার হচ্ছিল স্কুলগাড়িটি৷ সেই সময়ই রেললাইন দিয়ে আসছিল এলাহাবাদ-বারাণসী প্যাসেঞ্জার৷ ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা মেরে পিষে দেয় ভ্যানটিকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শিশুর৷ ক্রসিংয়ে রক্ষী না থাকার অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.