সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার দায় থেকে সলমন খানকে মুক্তি দিল রাজস্থান হাই কোর্ট৷ এই অপরাধের জেরে পাঁচ বছরের সাজা ঘোষণা হয়েছিল বলি-অভিনেতার৷ নতুন রায়ে মিলল রেহাই৷
ঘটনা ১৯৯৮ সালের৷ মরুশহরে শুটিং করার সময় বিরল প্রজাতির প্রাণী হত্যার দু’টি আলাদা ঘটনায় জড়ায় সলমনের নাম৷ বন্যপ্রাণ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত হন তিনি৷ প্রাথমিক রায়ে এই ঘটনায় অভিনেতার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত৷ সেই রায়ের বিরোধিতা করে পাল্টা আবেদন জানান অভিনেতা৷ ১৮ বছর পর এই অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি৷ রাজস্থান হাই কোর্ট এই মামলার রায়ে জানাল, সলমনের লাইসেন্সড বন্দুক থেকেই গুলি করে যে দুটি প্রাণীকে হত্যা করা হয়েছে তা প্রমাণিত নয়৷ বিচারপতি নির্মলজিত কউর ‘বেনিফিট অফ ডাউটে’ সলমনকে রেহাই দেন৷ তবে রাজস্থান সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে৷
সর্বশেষ খবর
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?