সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্সেডিজ, বিএমডব্লু, অডি, একেকদিন একেক গাড়িতে কাটত তার বিলাসবহুল জীবন৷ তবে সবই চুরির৷ বছরের পর বছর ধরে চলছিল এই গাড়ি চুরির কাহিনি৷ থামল শ’খানেকের পর৷ বুধবার পুলিশের জালে ধরা পড়ল ‘সুপার কার-লিফ্টার’ রবীন৷
প্রায় চোদ্দ বছর ধরে অপরাধ জগতের বাসিন্দা রবীন৷ তবে, গাড়ির চুরির পেশায় আসে প্রখ্যাত গাড়িচোর মনোজ বক্কারওয়ালার সংস্পর্শে৷ অবশ্য রবিনের আসল অনুপ্রেরণা বলিউড সিনেমা ‘ওয়ে লাকি, লাকি ওয়ে’৷ ইতিমধ্যেই ২৫ বার সিনেমাটি দেখে ফেলেছে সে৷ সিনেমায় অভয় দেওলের চরিত্রের মতোই গাড়ি নিয়ে চোখের পলকে পালিয়ে যেত এতদিন৷ সম্প্রতি একটি Audi A-7 চুরি করে লুকিয়ে ছিল নয়ডায় প্রেমিকার বাড়িতে৷ সেখানেই তাকে ধরে ফেলে পুলিশ৷ উদ্ধার হয়েছে একটি দামী টয়োটা গাড়িও৷
জেরার মুখে রবীন জানিয়েছে, সাধারণত অভিজাত এলাকাতেই গাড়ির চুরি করার জন্য ঘোরাফেরা করতে সে৷ সুযোগ বুঝেই বাড়িতে ঢুকে চুপিসাড়ে গাড়ির চাবি নিয়ে নিত৷ তারপর চোখের পলকেই গাড়ি নিয়ে হাওয়া৷ এভাবে এক নবাবের গাড়িও চুরি করেছিল বলে জানায় এই ‘সুপার কার-লিফ্টার’৷
সর্বশেষ খবর
-
শূকরের কিডনিতেই ডায়ালিসিস ছাড়া ৯ মাস বেঁচে বৃদ্ধ, তারপরই গন্ডগোল! কোন পথে হল চিকিৎসা?
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দেবীদর্শনের ইচ্ছে? ভিড় এড়িয়ে অনলাইনেই কাটুন ভিআইপি টিকিট
-
পুজোয় মেকআপে আপস নয়, ড্রেসিং টেবিল থেকে এই ৫ প্রসাধনী না সরালে সাজটাই হবে মাটি!
-
দার্জিলিঙে ঘুরবেন হুডখোলা জিপে, সাজবেন শেরপা! বঙ্গে একগুচ্ছ কর্মসূচি ব্রাজিলের বিশ্বজয়ী কাফুর
-
অরুণাচলে ফুলেফেঁপে উঠছে বহু পাহাড়ি হ্রদ! বলছে গবেষণা, হতে পারে নেপালের মতো বিপর্যয়?