সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সন্ত্রাসের নিশানায় বাগদাদ৷ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারাল বহু নিরীহ সাধারণ মানুষ৷ শনিবার মাঝরাতে বাগদাদের ব্যস্ত বাজারে দুটি বিস্ফোরণে কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছে৷ আহত প্রায় ২০০৷
রমজান মাসে এমনিতেই ব্যস্ত থাকে বাগদাদের কারাদা বাজার৷ শনিবার অনেক রাত পর্যন্ত কেনাকাটা করছিলেন স্থানীয় বাসিন্দারা৷ আচমকা এক বিস্ফোরক বোঝাই রেফ্রিজারেটর ট্রাক ব্লাস্ট করে৷ সবকিছু ছিন্নভিন্ন করে দেয়৷ অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
দ্বিতীয় বিস্ফোরণটি হয় বাগদাদের আল-শাব বাজারে৷ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে৷ রাস্তার ধারে বিস্ফোরকটি রাখা ছিল বলে জানা গিয়েছে৷
ইন্টারনেটের মাধ্যমে দুটি ঘটনার দায়ই স্বীকার করেছে আইএস৷ প্রসঙ্গত, বাংলাদেশের হামলার দায়ও আইএসই স্বীকার করে৷ ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে ইরাক সরকারের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ