সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৪৮ ঘন্টায় তিনবার বারাক-৮ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত৷ ভারত-ইজরায়েল যৌথ উদ্যোগে তৈরি এই এমআর-এসএএম ক্ষেপণাস্ত্র৷ ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষমতাসম্পন্ন মাঝারি পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র এটি৷ শুক্রবার ভারতের প্রতিরক্ষা দফতর সূত্রে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি শুক্রবার সকাল ১০.২৬ মিনিট নাগাদ ওড়িশা উপকূলের চাঁদিপুরের সেনাঘাঁটির লঞ্চপ্যাড ৩ থেকে পরীক্ষা করা হল৷ গতকাল, বৃহস্পতিবার সকাল ৮.১৬ ও দুপুর ২.৩০ মিনিট নাগাদ দু’বার বারাক-৮ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ভারত৷ এই প্রথমবার ভারতে এটি পরীক্ষা করা হল৷
(ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল সুপারসনিক ফাইটার জেট তেজস)
উৎক্ষেপণস্থল থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে নয়া মিসাইলটি৷ এরপর আরও বেশ কিছু পরীক্ষার পর এই মিসাইল সিস্টেম ভারতীয় বায়ুসেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে৷ ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল এতে বিপদ সংকেতের রেডার (মাল্টিফাংশনাল সার্ভিল্যান্স অ্যান্ড থ্রেট অ্যালার্ট রেডার) রয়েছে৷ ক্ষেপণাস্ত্রকে সাহায্য করে শত্রুপক্ষের বিমান বা ড্রোন চিহ্নিত করে দেবে এই বিমান৷ আকাশের যে কোনও বিপদসংকেতই এটি চিহ্নিত করে নিষ্ক্রিয় করতে সক্ষম৷ ৫০ থেকে ৭০ কিলোমিটারের লক্ষ্যবস্তুকেও আক্রমণ করতে সক্ষম এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র৷ প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, এই প্রথম দেশব্যাপী প্রতিরক্ষা সংযোগ ব্যবস্থা চালু হচ্ছে, যাতে একটিমাত্র নেটওয়ার্কের মাধ্যমে সামরিক বাহিনী, বায়ুসেনা, নৌ-বাহিনী-সহ বিশেষ বিশেষ বাহিনীগুলি একযোগে কাজ করবে৷ অন্যদিকে, আজ ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল সুপারসনিক ফাইটার জেট ‘তেজস’৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো
-
বদলে গেল সিএফএল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের সূচি, কেন?
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের