নন্দিতা রায় ও জ্যোতির্ময় কর্মকার: পশ্চিমবঙ্গের ঋণ মকুবের দাবি একপ্রকার খারিজ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ ঋণ যে সরকারই নিয়ে থাকুক কাউকে না কাউকে তা শোধ করতে হবে বলে বৃহস্পতিবার লোকসভায় সাফ জানিয়ে দিলেন তিনি৷
বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় বাজেটের বাড়তি ব্যয়বরাদ্দ সংক্রান্ত আলোচনার জবাবি ভাষণে জেটলি বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্বতন সরকার ঋণ নিয়েছিল ঠিকই কিন্তু কাউকে না কাউকে তার দায় তো নিতেই হবে৷ আমরা কাউকে দোষ দিচ্ছি না৷ ঋণ মকুব করে দেওয়া যায় না৷ তা শোধ করতেই হবে৷ জেটলির এই বক্তব্যের পরে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের মোরাটোরিয়ামের দাবি যে কেন্দ্র মানতে রাজি নয় সে বার্তা স্পষ্ট হয়ে গেল৷ শুধু মাত্র ঋণের দায় বহন করতে হবে বলেই ক্ষান্ত থাকেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাজ্যকে নিজেদের আয় বুঝে ব্যয় করতে হবে বলেও পরামর্শ দিয়েছেন৷ আর্থিক ঘাটতি মেটানোর জন্যই তা করতে হবে বলে জেটলি মত প্রকাশ করেছেন৷
পূর্বতন বাম সরকারের আমলের ঋণের বোঝা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার সরব হয়েছেন৷ মোরাটোরিয়ামের দাবিও জানিয়েছেন৷ কিন্তু কেন্দ্র সরকার এতদিন পর্যন্ত সে বিষয়ে কোনও আমল দেয়নি৷ রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী বারবার ঋণের পুনর্বিন্যাসের কথাও বলেছেন৷ কিন্তু তাতেও কোনও কাজ হয়নি৷ এদিনও লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ঋণের বিষয় নিয়ে সরব হন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন৷ তারপরেই জবাবি ভাষণে রাজ্যের ঋণ মকুবের বিষয়টি কেন্দ্র সরকার মানতে পারে না বলে উল্লেখ করেন জেটলি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার