সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ির পর এবার ভাঙন পশ্চিম মেদিনীপুরে৷ সবংয়ে বড়সড় ধস নামিয়ে বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি বিকাশ ভুঁইয়া৷ তিনি সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার ভাই৷ এদিন তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দিলেন সবং ব্লক কংগ্রেসের সভাপতি অমল পন্ডা ও ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স৷
বিকাশ ভুঁইয়ার হাতে দলীয় পতাকা তুলে দেন সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ছিলেন মুকুল রায়ের মতো তৃণমূলের প্রথম সারির নেতারা৷ সবং পঞ্চায়েত সমিতির ২৩ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগদান করায় পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল৷ এদিন একই সঙ্গে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিরও দখল নিল তৃণমূল। ১৪ জন বাম ও ৩ জন কংগ্রেস সদস্য বৃহস্পতিবার যোগ দিলেন তৃণমূলে৷ শিলিগুড়ি পুরনিগমের এক কাউন্সিলর ফরওয়ার্ড ব্লক ছেড়ে যোগ দিলেন তৃণমূলে৷ বিকাশ ভুঁইয়া তৃণমূলে যোগ দেওয়ায় সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়ল৷ এ বিষয়ে অভিষেক বন্দ্যপাধ্যাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নের শরিক হতে চান, তাঁরা তৃণমূলে স্বাগত৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!