সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় নতুন করে বিনিয়োগে আগ্রহী ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷ এ রাজ্যে সম্পূর্ণ নতুন একটি কারখানা গড়ার পরিকল্পনা করছে তারা৷ নতুন এই প্ল্যান্টে ১০০-১৫০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে৷
দ্বিতীয় তৃণমূল সরকার আসার পর থেকেই বাংলার সুনাম ফিরতে শুরু করেছে৷ একদিকে যেমন বেনোজলের মতো ঢুকে পড়া দুর্নীতিকে ছেঁটে সরকারের ভাবমূর্তি উন্নত হয়েছে৷ অন্যদিকে, বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভের ফলে সরকারের স্থায়িত্ব সুনিশ্চিত হওয়ায় শিল্পমহলের ভরসা বৃদ্ধি পেয়েছে৷ তারই ফল রাজ্যের বাজারে পড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷
বর্তমানে তারাতলায় ব্রিটানিয়া সংস্থার একটি কারখানা রয়েছে৷ তবে যেহেতু বাংলায় পণ্যের চাহিদা বাড়ছে, তাই ২০১৮ সালের মধ্যে নতুন আরও একটি কারখানা খুলবে বলে ঠিক করেছে ব্রিটানিয়া ইন্ডাট্রিজ লিমিটেড৷ কোম্পানির জন্য প্রয়োজন ২০ একর জমি৷ এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ভবিষ্যতে আলোচনায় বসা হবে বলেও জানানো হয় ওয়াদিয়া গ্রুপের তরফে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার