সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে শনিবার থেকে কাশ্মীর জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা স্তব্ধ রাখা হয়েছে৷ শুধুমাত্র গুটিকয়েক সরকারি দফতর ও কর্মীদের আবাসনে ইন্টারনেট সংযোগ অবিচ্ছিন্ন রয়েছে৷ পাশাপাশি মোবাইল ইন্টারনেট পরিষেবাও গত ৩৬ দিন ধরে বন্ধ রয়েছে উপত্যকায়৷
গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই কোনওরকম আগাম ঘোষণা ছাড়া ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয় কাশ্মীরে৷ যদিও কয়েক ঘন্টার মধ্যেই লালচক, বেমিনা ও সোনওয়ারের মতো এলাকায় ফের পরিষেবা চালু করে দেওয়া হয়৷ কারণ, ওই সমস্ত এলাকাতেই সবচেয়ে বেশি সরকারি দফতর ও কর্মীদের আবাসন রয়েছে৷
বিএসএনএল সূত্রে খবর, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আগামী ১৫ আগস্ট পর্যন্ত কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে৷ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত ভূস্বর্গে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষ লেগেই রয়েছে৷ ইন্টারনেটকে হাতিয়ার করে যাতে কোনওরকম গুজব না ছড়ায়, সেই কারণেই স্থগিত রাখা হচ্ছে পরিষেবা, খবর স্থানীয় প্রশাসন সূত্রে৷ গত ৮ জুলাই সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির