সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রোজকার একঘেয়ে শারীরিক অনুশীলন নয়, এবারে যোগাভ্যাসে মন দেবেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। এমনটাই জানিয়েছেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। এবার থেকে রোজকার ৪৫ মিনিটের শারীরিক অনুশীলনের বদলে নিয়মিত যোগভ্যাস করবেন সকলে। প্রত্যেক জওয়ানের ক্ষেত্রেই এই যোগাভ্যাস হবে বাধ্যতামূলক।
সম্প্রতি এর জন্য হরিদ্বারে যোগগুরু রামদেবের কাছে ট্রেনিং নিয়েছেন বিএসএফ-এর ১৯০০ জন সিনিয়র আধিকারিক। ১০ দিন ধরে রামদেবের ব্যক্তিগত তত্ত্বাবধানে নানা ধরণের যোগভ্যাস করেছেন সকলে। এঁদেরই বিভিন্ন বিএসএফ শিবিরে নিযুক্ত করা হবে জওয়ানদের অনুশীলন করানোর জন্য।
কাজের খাতিরে সীমান্তের প্রত্যন্ত এলাকায় পড়ে থাকেন বিএসএফ জওয়ানরা। এই জন্য শারীরিক অনুশীলনের সঙ্গে সঙ্গে তাঁদের মানসিক শান্তিও প্রয়োজন। সেই কারণেই যোগের শরণাপন্ন হয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী।
সর্বশেষ খবর
-
রাজ্যের শিক্ষার বিকাশে এবার জেলায় জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট, শিক্ষক দিবসে বড় ঘোষণা শুভেন্দুর
-
ভোটে প্রধানের হারের পর ফুলেরায় নতুন ডামাডোল! ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে? ফাঁস পরিচালকের
-
চিকেন নয়, দিল্লির বাঙালি পাড়ায় দেদার বিকোচ্ছে ‘ইস্কুস মোমো’, কেন ফেভারিট ভোজনরসিকদের?
-
‘লড়াই আমার রক্তে’, মিক্সড মার্শাল আর্টে এশিয়াডে নামছেন মোদির বাঙালি উপদেষ্টার ছেলে
-
বদলে যাচ্ছে চেনা বিশ্ব মানচিত্র! আফ্রিকা হবে বড়, ছোট হচ্ছে উত্তর আমেরিকা ও ইউরোপ