Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মন্ত্রীর আশ্বাসে ২৯ আগস্টের বাস ধর্মঘট স্থগিত

শনিবার পাঁচটি বাস এবং স্কুলবাস সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৬, ১১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৬, ১১:৪৬

options
link
মন্ত্রীর আশ্বাসে ২৯ আগস্টের বাস ধর্মঘট স্থগিত zoom

স্টাফ রিপোর্টার: পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসে বাস ধর্মঘট স্থগিত রাখলেন বাসমালিকরা৷ ফলে ২৯ আগস্ট রাজ্যজুড়ে যে বেসরকারি বাস এবং স্কুলবাস ধর্মঘট ডাকা হয়েছিল তা আর হচ্ছে না৷

শনিবার পাঁচটি বাস এবং স্কুলবাস সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান৷ শুক্রবারই পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পর বাস ধর্মঘটের বিষয়ে সুর নরম করেছিলেন বাসমালিকরা৷ আর এদিন তা স্থগিত রাখার কথা ঘোষণা করলেন৷ কেন্দ্রের মোটর ভেহিক্যালস সংশোধনী বিলে আপত্তি তুলে ধর্মঘট ডেকেছিলেন বেসরকারি বাস এবং স্কুলবাস মালিকরা৷ পাশাপাশি পুলিশের জুলুমবাজির প্রতিবাদের ইস্যুও তোলা হয়েছিল৷ তবে বাসমালিকদের দাবি, পরিবহণমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন৷ তাই আপাতত তাঁরা ধর্মঘট স্থগিত রাখছেন৷ তাঁরা জানিয়েছেন, মন্ত্রী কেন্দ্রে এই বিলের বিষয়ে বেশ কিছু ক্ষেত্রে তাঁদের সঙ্গে সহমত বলেই জানিয়েছেন৷ পাশাপাশি ধর্মঘট প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন৷ তাই মন্ত্রীর আশ্বাসে তাঁরা ধর্মঘট থেকে পিছু হটলেন৷

Advertisement

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রের যে বিল সেই বিল নিয়ে মন্ত্রী কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গে সহমত৷ তিনি বলেছেন, দিল্লিতে তৃণমূলের সাংসদরা এই বিলের বিষয়টি দেখবেন৷ তাছাড়া পুলিশি জুলুমের ক্ষেত্রেও তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷ তাই আমরা আপাতত ধর্মঘট প্রত্যাহার করছি৷”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.