সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ পরিস্থিতি তৈরি করা চেষ্টা করছে ভারত, এই অভিযোগ এনে ভারতকে সতর্ক করল চিন৷ সম্প্রতি অরুণাচল সীমান্তে ভারতের মিসাইল মজুত করা নিয়ে চিনের সামরিক মুখপত্র্রে প্রকাশিত হল এই সতর্কবার্তা৷
দেশের বিভিন্ন সীমান্তে লাল ফৌজের হানাদারি রুখতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে চিন৷ অরুণাচল সীমান্তে মজুত করা হয়েছে মিসাইল ব্রহ্মস৷ ভারতীয় সেনার এই পদক্ষেপ নিয়েই কড়া প্রতিক্রিয়া দিয়েছে চিন৷ তাদের অভিযোগ, স্রেফ আত্মরক্ষার জন্য ভারত এ কাজ করছে না৷ সীমান্ত নিয়ে ভারতের এই পদক্ষেপ আসলে দুই দেশের মধ্যে যুদ্ধ সম্ভাবনাকেই উসকে দিচ্ছে৷ সীমান্তে ভারতের মিসাইল মজুত শুধু আত্মরক্ষার জন্য নয়, সে প্রয়োজনকেও ছাপিয়ে তা চিনের কাছে মারাত্মক একটি বার্তা- এই মর্মেই বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে মুখপত্র্রে৷ এর ফলে চিন যে সীমান্তে সামরিক শক্তি নিয়োগ করতে বাধ্য হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷
চিনের এই হুঁশিয়ারি অবশ্য নতুন নয়৷ এনএসজি-তে ভারতের বিরোধিতা করার পর্ব থেকেই দেশের প্রতি চিনের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছিল৷ এ মধ্যে দেশে বেশ কয়েকবার চিনা হানা হয়েছে৷ অরুণাচল সীমান্ত ও উত্তরাখণ্ড সীমান্ত দিয়ে চিনা সেনার অনুপ্রবেশ প্রতিহত করেছে সেনা৷ আর তাই প্রতিরক্ষা নিয়ে কোনওরকম হেলাফেলা করতে নারাজ নয় ভারত৷ তাই অরুণাচল সীমান্তে মিসাইল মজুত করার অনুমতি দেওয়া হয়েছে৷ ভারতের এই আঁটসাট প্রতিরক্ষার বহরেই পাল্টা প্রতিক্রিয়া দিতে বাধ্য হল চিন৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির