সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই সিঙ্গুরে জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল৷ যত তাড়াতাড়ি সম্ভব কৃষকদের হাতে জমি তুলে দিতে বদ্ধপরিকর ছিলেন মুখ্যমন্ত্রী৷ সিঙ্গুর দিবস পালন করে কৃষকদের হাতে পাট্টা-পরচা আগেই তুলে দিয়েছিলেন৷ এবার জমি হস্তান্তর করতে বৃহস্পতিবার ফের সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাম আমলে প্রস্তাবিত ন্যানো করাখানার জন্য যে প্রায় ১০০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, তা কৃষকের স্বার্থবিরুদ্ধ বলেই রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ মমতা সরকার তো বটেই গোটা দেশের জমি আন্দোলনের ক্ষেত্রেও এই রায় ছিল গুরুত্বপূর্ণ৷ সুপ্রিম রায়ের পরই তড়িঘড়ি জমি ফেরানোর কাজ শুরু হয়েছিল৷ তবে চ্যালেঞ্জ ছিল, জমিকে পুনরায় চাষযোগ্য করে ফেরত দেওয়ায়৷ কৃষকদের সুবিধার্থে প্রশাসনকে এ কাজ শেষ করতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেইমতো কাজ এগিয়েছে দ্রুত৷ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, সিঙ্গুরে ৮০ শতাংশ জমিই চাষযোগ্য করে তোলা সম্ভব হয়েছে৷ ৩৬ একর জমির ক্ষেত্রে এখনও কিছু সমস্যা থেকে গিয়েছে৷ কংক্রিট ভেঙে তা চাষযোগ্য করে তুলতে এখনও বেশ কিছুটা কাজ করতে হবে৷ সেই জমি বাদ দিয়েই বাকি জমির মালিকানা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ২০ অক্টোবর থেকে শুরু হবে এই জমি ফেরতের প্রক্রিয়া৷ তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন৷ মুখ্যমন্ত্রীর আশা, আগামী ১৫-২০ দিনের মধ্যেই জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে৷
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই