নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরার জনসভা বানচালের চেষ্টা করছে সিপিএম, এমনটাই অভিযোগ আনলেন ত্রিপুরায় বিরোধী দলনেতা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ তাঁদের অভিযোগ, রাজ্যে পেট্রোল-ডিজেলের তীব্র সংকট সৃষ্টি করে যানবাহন আটকে যোগাযোগ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সিপিএম৷
৯ আগস্ট তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগরতলার বিবেকানন্দ ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখবেন৷ ত্রিপুরায় বর্তমানে পেট্রোল-ডিজেলের তীব্র সংকট চলছে৷ গত দু’ মাস ধরে আগরতলা-অসম জাতীয় সড়কও বন্ধ রয়েছে৷ সুদীপবাবুর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে জাতীয় সড়ক সংস্কার করা হচ্ছে না বলেই পেট্রোল-ডিজেলের সংকট বাড়ছে৷ জনসভায় আসার জন্য পাওয়া যাচ্ছে না গাড়িও৷
রতনবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে রাজ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে৷ এই কারণে জনসভাকে বানচাল করার চেষ্টা হচ্ছে৷” সুদীপবাবু এদিন বলেছেন, ৯ আগস্ট লক্ষাধিক লোকের জমায়েত হওয়ার কথা৷
অন্য দিকে, পেট্রোল-ডিজেলের দাম ও সংকট নিয়ে রাজ্যের সর্বত্র বিক্ষোভে শামিল হয়েছে জনগণ৷ বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্যের পরিবহণ মন্ত্রী মানিক দে রাজ্যবাসীকে আইন-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ